শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৭ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুকুরের শরীরে টেক বিলিয়নিয়ারদের মুখ

বিশ্বের সবচেয়ে আলোচিত আর্ট ফেয়ারের মঞ্চে দেখা মিলল এক অদ্ভুত দৃশ্যের—মঞ্চের মাঝখানে ঘুরে বেড়াচ্ছেন ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ ও অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস, কিন্তু তাদের শরীর ছোট ছোট কুকুরের মতো! অবাক হলেও সত্যি, যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি আর্ট ফেয়ারে ব্যতিক্রমী প্রদর্শনীতে এমনই রোবট কুকুরছানা দেখা গেছে। এই রোবটগুলোর মুখ দেখতে হুবহু বিশ্বের প্রভাবশালী টেক বিলিয়নিয়ারদের মতো।

এই অদ্ভুত আয়োজনের নাম রেগুলার অ্যানিমেলস ২০২৫। ডিজিটাল শিল্পী মাইক উইঙ্কলম্যান, যিনি বিপল নামেই পরিচিত, এটি তৈরি করেছেন। এই রোবট কুকুরগুলোতে মোট ছয়জন বিখ্যাত ব্যক্তিত্বের মুখ বসানো হয়েছে, যার মধ্যে ইলন মাস্ক, জাকারবার্গ, বেজোস ছাড়াও আছেন পাবলো পিকাসো, অ্যান্ডি ওয়ারহল এবং শিল্পী বিপল নিজে।

কেন এই রোবট কুকুর?

মঞ্চে থাকা এই রোবটগুলো শুধু হেঁটে বেড়িয়েই ক্ষান্ত হয়নি, তারা চারপাশে ঘুরে ঘুরে তুলছিল দর্শকদের ছবি। এরপর পেছনে লাগানো ছোট প্রিন্টার দিয়ে সঙ্গে সঙ্গেই সেই ছবিগুলো প্রিন্ট করে দিচ্ছিল। যেন যন্ত্রগুলো একই সঙ্গে দেখছে এবং সেই দেখা জিনিসকে ছবির অ্যালবামে তুলে রাখছে।

বিপল-এর মতে, এই শিল্পের মাধ্যমে তিনি মানুষ, প্রযুক্তি ও সৃজনশীলতার সীমারেখাকে প্রশ্ন করতে চেয়েছেন। তার ব্যঙ্গাত্মক বার্তা হলো—অ্যালগরিদম-চালিত এই পৃথিবীতে আমাদের দেখা, বিশ্বাস ও মতামত পর্যন্ত সফটওয়্যারের ফিল্টারে নির্ধারিত হয়। তাই বিলিয়নিয়ারদের মুখ রোবট কুকুরে বসিয়ে তিনি দর্শকদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, আমরা কি সত্যিই নিজের চোখে দুনিয়াকে দেখছি, নাকি দেখছি প্রভাবশালী এইসব টেক লিডারদের তৈরি অদৃশ্য অ্যালগরিদমের চোখ দিয়ে?

আর্ট বাসেলের নতুন জিরো ১০ সেকশনে রাখা এই রোবটগুলো দেখতে দর্শকরা কেউ হাসছেন, কেউবা ভিডিও করছেন, আবার কেউ ভাবছেন এটি কি কেবলই ব্যঙ্গাত্মক সতর্কবার্তা? প্রতিটি রোবটের দাম ছিল ১ লাখ ডলার। এরপরেও দিনের প্রথম ঘণ্টাতেই বিক্রি হয়ে যায় সবকটি রোবট। তবে কেবল জেফ বেজোসের আদলে বানানো রোবটটি শিল্পী নিজেই নিজের সংগ্রহে রেখে দিয়েছেন। 

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়