শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মদের দোকানে ঢুকে স্কচ পান করে মাতাল বন্য প্রাণী, ঘটালো অবাক কান্ড

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা। থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা একটি মদের দোকানে ঢুকে এক বন্য র‌্যাকুন স্কচসহ কয়েক ধরনের মদ পান করে অচেতন হয়ে পড়ে ছিল বলে জানিয়েছে দোকান কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে চলতি সপ্তাহের শুরুতে অ্যাশল্যান্ড এলাকার এ–বি–সি নামে মদের দোকানটিতে। শনিবার (২৯ নভেম্বর) কর্মীরা দোকানে এসে দেখতে পান, দোকানের ভেতর ভাঙা কাচের টুকরো ছড়িয়ে রয়েছে, মেঝে জুড়ে মদ গড়িয়ে পড়েছে, আর বাথরুম ও ডাস্টবিনের মাঝখানে পড়ে আছে এক মাতাল র‌্যাকুন।

দোকানের নিচের তাক থেকে নিজের মতো করেই কয়েকটি বোতল খুলে মদ পান করেছিল প্রাণীটি। ঘটনাস্থলে পৌঁছান হ্যানোভার কাউন্টি অ্যানিমাল প্রোটেকশন অ্যান্ড শেল্টারের কর্মকর্তা সামান্থা মার্টিন।

তিনি জানান, র‌্যাকুনটি দোকানের ছাদের একটি টাইল ভেঙে সরাসরি নিচে পড়ে এবং এরপর দোকানজুড়ে তাণ্ডব চালাতে গিয়ে যা পায় তাই গিলতে শুরু করে।

advertisement

উদ্ধারকর্মীরা জানান, র‌্যাকুনটিকে তুলে নেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করা হয় যাতে তার হুঁশ ফেরে। কয়েক ঘণ্টা ঘুমানোর পর দেখা যায়, প্রাণীটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, যদিও হালকা হ্যাংওভার ছিল। পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠার পর সেটিকে আবার নিরাপদে বনে ছেড়ে দেওয়া হয়।

দোকানটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে প্রাণীটি উদ্ধারে পেশাদার সহায়তার জন্য হ্যানোভার কাউন্টি অ্যানিমাল প্রোটেকশন অ্যান্ড শেল্টারকে ধন্যবাদ জানানো হয়েছে।

এই অদ্ভুত ঘটনার বিষয়ে কর্মকর্তা সামান্থা মার্টিন হাসতে হাসতে বলেন, একজন অ্যানিমাল কন্ট্রোল অফিসারের জীবনে এ তো আরেকটা সাধারণ দিন।

সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ