শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ১০:০৪ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ার অগ্রগতিতে বাধা না দেওয়ার জন্য ইসরায়েলকে ট্রাম্পের সতর্ক বার্তা

ইসরায়েলকে অবশ্যই সিরিয়ার সঙ্গে ‘দৃঢ় ও প্রকৃত সংলাপ’ বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সিরিয়া যেন একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারে, এ জন্য এমন কোনো ঘটনা ঘটতে দেওয়া যাবে না, যা দেশটির অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে।

সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য এমন সময় সামনে আনলেন, যখন কয়েক দিন আগেই ইসরায়েল সিরিয়ার ভেতরে নতুন হামলা ও অনুপ্রবেশ চালিয়েছে। সেই হামলায় রাজধানী দামেস্কের উপকণ্ঠে ১৩ জন নিহত হন।

সিরিয়ার নবগঠিত সরকার ইসরায়েলের এই আচরণকে ‘যুদ্ধাপরাধ’ বলে নিন্দা করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল বেইত জিন্ন এলাকায় ‘নৃশংস ও পরিকল্পিত গোলাবর্ষণ’ চালিয়েছে। এটি পূর্ণ মাত্রার একটি যুদ্ধাপরাধ।

এদিকে, ট্রাম্প তার পোস্টে সরাসরি ওই ইসরায়েলি হামলার কথা উল্লেখ না করলেও জানিয়েছেন, সিরিয়ার নতুন সরকারের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট। গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব বিস্তারের ধারাবাহিকতায় এই ধরনের হামলা অব্যাহত রয়েছে।

বরং ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার প্রতি প্রশংসা জানিয়ে বলেন, বহু বছরের গৃহযুদ্ধের কারণে দেশটিতে যে সাম্প্রদায়িক অবিশ্বাস তৈরি হয়েছিল, তা দূর করে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার উন্নতির অগ্রগতিতে অত্যন্ত সন্তুষ্ট। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে সিরিয়ার সরকার তাদের লক্ষ্যে অবিচল থাকে ও একটি সত্যিকারের সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারে।

সূত্র : আল-জাজিরা

  • সর্বশেষ