শিরোনাম
◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয়কে পিটিয়ে ‘বাংলাদেশি’ স্বীকার করানোর চেষ্টা বিএসএফের, অতঃপর...

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়ায় রফিকুল মোল্লা নামে স্থানীয় এক কৃষককে তুলে নেওয়ার পর বেধড়ক পিটিয়ে ‘বাংলাদেশি’ স্বীকার করানোর চেষ্টার অভিযোগ উঠেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কয়েকজন সদস্যের বিরুদ্ধে। 

এমনিতেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ঘিরে ভয়-ভীতি বিরাজ করছে নাগরিকদের মধ্যে; এর মধ্যে বিএসএফের এমন আচরণ তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে সীমান্ত এলাকায়। ইতোমধ্যে এ ঘটনায় মামলাও দায়ের হয়েছে স্থানীয় চাপড়া থানায়। 

রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন শনিবার (১ নভেম্বর) সকালে হাটখোলা গ্রামে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন রফিকুল। ওই এলাকাতেই তার বাড়ি; পেশা কৃষিকাজ।

ভুক্তভোগী ব্যক্তি বলেন, চায়ের দোকানে বসেছিলাম। হঠাৎ সেখানে কয়েক জন বিএসএফ সদস্য এসে হাজির হন। আমাকে জোর করে তুলে নিয়ে যান। একটি জায়গায় অনেকক্ষণ ধরে বসিয়ে রাখা হয় আমাকে।

ওই কৃষকের আরও অভিযোগ, তাকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা করতে থাকেন বিএসএফের সদস্যরা। তাকে দিয়ে স্বীকার করাতে চান যে তিনি ও পার থেকে অনুপ্রবেশ করেছেন। কিন্তু, রফিকুল তা মানতে না চাওয়ায় চলে মারধর। এমনকি পায়ে শিকল বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে তাকে।

রফিকুল মোল্লা নামে আহত ওই কৃষক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে, ওই অভিযোগ নিয়ে বিএসএফের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও। 

ডিএসপি শিল্পী পাল বলেন, বিএসএফের কোম্পানি কমান্ডার এবং এক কর্মীর বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ পেয়েছি। কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। কিন্তু, তিনি এখন আসামে আছেন। আমাদের তদন্ত চলছে।

 

 

  • সর্বশেষ