শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৫:১৭ বিকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের আকাশে এক রহস্যময় দৃশ্য! গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা নাকি প্রাকৃতিক ঘটনা? (ভিডিও)

পাকিস্তানের আকাশে এক রহস্যময় দৃশ্য ঘিরে চলছে ব্যাপক আলোচনা। বেলুচিস্তানের কোয়েটার আকাশে অদ্ভুত আকৃতির এক মেঘ দেখা গেছে। এটি দেখা যাওয়ার পর অনেকে ধারণা করছেন, দেশটি গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। বেসরকারি টেলিভিশন চ্যানেল সামা টিভির এক অনুষ্ঠানে তাকে যখন জিজ্ঞাসা করা হয়, পাকিস্তান কি সত্যিই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে? তিনি বলেন, এসব প্রশ্ন জনসমক্ষে করা ঠিক নয়। এমন বিষয় গোপনে জানা ভালো।

ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোরে কোয়েটার আকাশে লেনটিকুলার ক্লাউড বা লেন্স আকৃতির মেঘ দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল ও জল্পনা সৃষ্টি করে। অনেকেই সামাজিকমাধ্যমে দাবি করেন, এটি হয়তো কোনো সামরিক পরীক্ষার ফল।

তবে পাকিস্তান আবহাওয়া বিভাগ এই গুজব উড়িয়ে দিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, এটি সম্পূর্ণ প্রাকৃতিক লেনটিকুলার মেঘের গঠন, যা সাধারণত পাহাড়ি এলাকায় সূর্যোদয়ের আগে সৃষ্টি হয় এবং কিছু সময় পর মিলিয়ে যায়।

advertisement

যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানায়, লেনটিকুলার মেঘ হলো একধরনের লেন্স আকৃতির মেঘ, যা বাতাস স্থির থাকা অবস্থায় পাহাড়ের ওপরে গঠিত হয়। এগুলো দেখতে অনেকটা উড়ন্ত চাকতির মতো লাগে, তাই অনেক সময় মানুষ এগুলোকে রহস্যময় বা অস্বাভাবিক মনে করে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বিষয়টিকে পুরোপুরি প্রাকৃতিক বলে ব্যাখ্যা দিলেও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের প্রশ্ন এড়িয়ে যাওয়া আবারও জনমনে সন্দেহ তৈরি করেছে। কোয়েটার আকাশে দেখা সেই রহস্যময় মেঘের আড়ালে কি শুধু প্রকৃতি, নাকি সত্যিই কোনো গোপন সামরিক পরীক্ষা? সূত্র: কালবেলা

  • সর্বশেষ