শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১০:০৩ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বতসোয়ানায় খনি থেকে মিলল ৩৭.৪ ক্যারেট ওজনের বিরল দুই রঙের প্রাকৃতিক হীরা

বতসোয়ানায় খনি শ্রমিকরা একটি বিরল দুই রঙের প্রাকৃতিক হীরা আবিষ্কার করেছেন। হীরাটি অর্ধেক গোলাপী, অর্ধেক বর্ণহীন। ক্যালিফোর্নিয়ার জেমোলজিক্যাল ইনস্টিটিউট পরিচালিত একটি গবেষণা কেন্দ্র বিশেষজ্ঞরা সম্প্রতি অসাধারণ এই হীরা পরীক্ষা করেছেন।

গবেষণা কেন্দ্রের তথ্য অনুসারে, এর পরিমাপ প্রায় ১ বাই ০.৬৩ বাই ০.৫৭ ইঞ্চি (২৪.৩ বাই ১৬ বাই ১৪.৫ মিলিমিটার)। আর এর ওজন ৩৭.৪১ ক্যারেট (০.২৫ আউন্স বা ৭.৫ গ্রাম)।

advertisement

জেমোলজিক্যাল ইনস্টিটিউটের হীরা সনাক্তকরণের সিনিয়র ম্যানেজার স্যালি ইটন-মাগানা লাইভ সায়েন্সকে বলেন, গোলাপী অংশটি সম্ভবত প্রথমে বর্ণহীন ছিল এবং পরে নতুন রূপ পেয়েছিল। সম্ভবত লাখ লাখ বছর আগে পাহাড় সৃষ্টির কোনো ঘটনার ফলে এর গোলাপী রঙ হয়েছিল। আর বর্ণহীন অংশটি পরবর্তী সময়ে তৈরি হয়েছিল।

গোলাপী হীরা অবিশ্বাস্যরকম বিরল। এটি কীভাবে তৈরি হয়, তা এখনো স্পষ্ট নয়। হীরার উৎপত্তি পৃথিবীর পৃষ্ঠের ১০০ মাইলেরও বেশি নিচে 'ম্যান্টল' নামক একটি গ্রহীয় স্তরের ভেতরে।

advertisement

অত্যন্ত উচ্চ তাপমাত্রা ও চাপ কার্বন পরমাণুগুলোকে একত্রে একটি শক্ত জালিতে আবদ্ধ করে। এই কাঠামোটি আগ্নেয়গিরির মাধ্যমে দ্রুত ভূপৃষ্ঠে উঠে যেতে পারে, যা রুক্ষ হীরা আঁকারে পাওয়া যায়। শক্ত জালির ভেতরে আটকে থাকা অমেধ্যের মাধ্যমে হীরা পৃথক রঙ ধারণ করতে পারে।

গোলাপী হীরা মূলত কাঠামোগত বিকৃতির ফসল, অর্থাৎ ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের জালির কাঠামো বাঁকানো বা সংকুচিত হলে এটি ঘটে থাকে। হীরা গোলাপী হওয়ার জন্য তাপমাত্রা ও চাপের অবস্থা ঠিক থাকা দরকার, কেননা অত্যধিক বিকৃতি রত্নগুলোকে বাদামী করে তোলে।

advertisement

অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র গবেষণা ভূতত্ত্ববিদ লুক ডুসেট লাইভ সায়েন্সকে বলেন, পৃথিবীতে প্রচুর বাদামী হীরা আছে। তবে খুব, খুব কম গোলাপী হীরা পাওয়া যায়।

নতুন হীরাটি আবিষ্কৃত প্রথম গোলাপী-বর্ণহীন প্রাকৃতিক হীরা নয়। তবে বিশেষজ্ঞরা বলেছেন, তারা যে ধরণের গোলাপী হীরা পরীক্ষা করেছেন, সেগুলো অনেক ছোট ছিল - যার ওজন ২ ক্যারেটের বেশি ছিল না।

নতুন আবিষ্কারটি বতসোয়ানার কারোও খনি থেকে এসেছে। সেখানে পূর্বে অন্যান্য দর্শনীয় হীরা পাওয়া গেছে। উদাহরণস্বরূপ, এখানেই দ্বিতীয় বৃহত্তম রুক্ষ হীরা পাওয়া যায় - বিশাল ২৪৮৮ ক্যারেটের। এছাড়া এখান থেকেই 'মোটসওয়েডি' নামের একটি হীরা পাওয়া যাছে, যার ওজন ৬২ ক্যারেট। এখান থেকেই 'বোইতুমেলো' নামের একটি ছোট গোলাপী হীরা আবিষ্কৃত হয়েছে। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ