শিরোনাম
◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬ ◈ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ

তুরস্কে এক দম্পতির বিবাহবিচ্ছেদ হয়েছে শুধু এই কারণে যে, স্বামী তার স্ত্রীর ফোন নম্বর ‘Chubby’ বা বাংলায় ‘মোটু’ নামে সেভ করেছিলেন। প্রথমে বিষয়টি মজা বা আদরের মনে হলেও স্ত্রী এটিকে অপমানজনক বলে মনে করেন। পরে তিনি আদালতে মামলা করেন এবং শেষ পর্যন্ত তাদের ডিভোর্স হয়ে যায়।

সংবাদমাধ্যম গলফ নিউজ জানায়, আদালত এই ঘটনাকে অসম্মানজনক ও বিবাহের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে রায় দিয়েছেন। স্ত্রী অভিযোগ করেন, তার স্বামী নিয়মিত হুমকি ও অপমানজনক বার্তা পাঠাতেন, এমনকি বাবার চিকিৎসার খরচের টাকা তার কাছ থেকে দাবি করতেন। আদালতের শুনানিতে জানা যায়, স্বামী তার স্ত্রীর নাম ফোনে ‘চাবি’ নামে সেভ করেছিলেন, যার মানে ‘মোটা’। স্ত্রী বলেন, এই নাম তাকে অপমান করেছে এবং তাদের সম্পর্ক নষ্ট করেছে। আদালত মনে করে, এই আচরণ মানসিক ও অর্থনৈতিক সহিংসতার মধ্যে পড়ে।

অন্যদিকে স্বামী দাবি করেন, তার স্ত্রী অন্য এক পুরুষকে বাড়িতে এনেছিলেন। কিন্তু তদন্তে জানা যায়, ওই ব্যক্তি কেবল একটি বই দিতে এসেছিলেন এবং কোনো অনৈতিক সম্পর্কের প্রমাণ মেলেনি। আদালত শেষে বলে, স্বামীর অপমানজনক ভাষা ও আর্থিক চাপই সম্পর্ক ভাঙার মূল কারণ। ফলে স্ত্রীর পরকীয়ার অভিযোগ খারিজ করে আদালত স্বামীকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন, যদিও অঙ্ক প্রকাশ করা হয়নি।

তুরস্কের আইনে কারও সম্মান বা মর্যাদা নষ্ট করার মতো আচরণের জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে—কেউ বলছেন ডাকনামটা আদুরে, আবার কেউ বলছেন স্ত্রীকে অপমান করার জন্যই এই রায় যথার্থ।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে মজার, আবার কেউ কেউ গুরুত্বের সঙ্গে দেখছেন। এক অনলাইন ব্যবহারকারী লিখেছেন, ‘মোটু বা গুলুমুলু ডাকনাম আসলে আদুরে শোনায়। মোটা হওয়া অপরাধ নয়, আর মোটা বলে ডাকাও সব সময় অপমান নয়।’ তবে অন্য একজনের মতে, ‘এটা একদম ন্যায্য রায়। স্বামী নিয়মিত স্ত্রীকে অপমান করতেন আর এখানেই সীমা অতিক্রম হয়েছে।’ আরেকজন রসিকতা করে লিখেছেন, ‘এখনই আমার ফোনের কনট্যাক্ট লিস্ট চেক করব—কোনো নাম যেন বিপদ না ডেকে আনে!’

এর আগেও এমন অদ্ভুত সম্পর্কভঙ্গের ঘটনা ঘটেছে। গত মে মাসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ব্যক্তি প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন, কারণ প্রেমিকার ফোন হঠাৎ তাদের একসঙ্গে প্রথম যাওয়া একটি হোটেলের ওয়াইফাইয়ে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায়। এতে ওই ব্যক্তি মনে করেন, প্রেমিকা আগে অন্য কারও সঙ্গে সেখানে গিয়েছিলেন এবং তাকে প্রতারণা করেছেন। অপমানিত বোধ করে সেই নারী স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে গিয়ে নিজের নির্দোষ প্রমাণের চেষ্টা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়