শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে এসপি সহ তিন পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়া প্রদেশে জোড়া বিস্ফোরণে পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) ও আরও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। জিও টিভি জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) প্রদেশের হাঙ্গু জেলায় অতর্কিত এ হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নিহত পুলিশ কর্মকর্তার নাম আসাদ জুবায়ের। তার গাড়িটি তাৎক্ষণিক বোমা হামলার শিকার হয়। তারা একটি বিস্ফোরণস্থল পরিদর্শন করতে ছুটে যাচ্ছিলেন।

advertisement

প্রদেশটির পুলিশ মহাপরিদর্শক জুলফিকার হামিদ বলেন, 'হামলায় উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এবং আরও দু'জন শহীদ হয়েছেন। প্রথম বিস্ফোরণটি ঘুলমিনায় একটি পুলিশ চেকপয়েন্টের পাশে ঘটে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দ্বিতীয় বিস্ফোরণটি এসপি জুবায়েরের গাড়ি লক্ষ্য করে করা হয়।'

হাঙ্গু জেলা পুলিশ কর্মকর্তা খানজেব মোহমান্দ জানান, বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল এবং কমান্ডোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

advertisement

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পুলিশ কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ভারত-সমর্থিত সন্ত্রাসীরা এটি ঘটিয়েছে। তিনি আক্রমণকারীদের 'পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতার শত্রু' বলে অভিহিত করেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি পুলিশ সদস্যদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এসপি জুবায়ের এবং দুই পুলিশ সদস্যের আত্মত্যাগ বৃথা যাবে না।

advertisement

২০২১ সালে তালেবানরা আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সীমান্তসন্ত্রাস ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশজুড়ে মোট সহিংসতার ৯৬ শতাংশেরও বেশি এই দুটি প্রদেশেই ঘটে।

একটি পুলিশ প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৫ সালের প্রথম আট মাসে খাইবার পাখতুনখোয়ায় ৬০০টিরও বেশি সন্ত্রাসী হামলা হয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে এই ধরনের ঘটনায় কমপক্ষে ১৩৮ জন বেসামরিক নাগরিক এবং ৭৯ জন পুলিশ সদস্য মারা গেছেন এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ