শিরোনাম
◈ যেসব জেলায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্যার আশঙ্কা ও সতর্কতা জারি ◈ খেলা অ‌ক্টোব‌রে, কোচ  জিদানের প্রথম ম্যাচের সব টিকিট এক দি‌নেই শেষ ◈ ব্রাজিলে বন্দুকধারীর গু‌লি‌তে মারা গে‌লেন তরুণ ফুটবলার ◈ এক যুদ্ধ হেরে অন্য যুদ্ধ জয়ের প্রস্তুতি ফিফার! এবার ৬৪ দেশ নিয়ে ফুটবল বিশ্বকাপ করার কাজ শুরু  ◈ এমআইএসটির বিশ্বজয়ী দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি ◈ ৬ হাজার সিম ব্যবহার করে শতকোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার চাইনিজ চক্রের ৪ সদস্য ◈ বিনামূল্যে ১৪ দিনের পর্যটন ভিসা দেবে ওমান ◈ বেনজীরের জামিনে মুক্তি, কোনো তথ্য দিচ্ছে না দুবাই পুলিশ ◈ বেনজীরের জামিন আদেশ বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে উগ্র ডানপন্থী দল টিএলপি নিষিদ্ধ

উগ্র ডানপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানকে (টিএলপি) নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই সিদ্ধান্ত নেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞার অনুমোদন দেয় মন্ত্রিসভা। দলটির বিরুদ্ধে সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

কয়েকদিন আগেই ইসরাইল বিরোধী বিক্ষোভে অংশ নেয় টিএলপি সদস্যরা। এতে নিরাপত্তাকর্মীদের সাথে দলটির সদস্যদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজনের প্রাণ যায়। ধারণা করা হচ্ছে, এ ঘটনা ঘিরেই নতুন করে নিষেধাজ্ঞায় পড়লো দলটি। 

এদিকে, অসাংবিধানিক আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে সহিংস রাজনৈতিক গোষ্ঠী টিএলপি।

এর আগে, ২০২১ সালেও সহিংস বিক্ষোভের জেরে ইমরান খানের সরকার টিএলপিকে নিষিদ্ধ করে। যদিও নির্দিষ্ট শর্তসাপেক্ষে ছয় মাসের মধ্যেই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়