শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:০৮ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি নৌবাহিনীর অভিযানে আরব সাগর থেকে ১ বিলিয়ন ডলারের মাদক জব্দ

সৌদি নেতৃত্বাধীন সম্মিলিত মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে কাজ করা পাকিস্তানি নৌবাহিনী আরব সাগরের মধ্য দিয়ে যাওয়া দুটি জাহাজ থেকে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে।

বুধবার (২২ অক্টোবর) অভিযান পরিচালনাকারী নৌবাহিনী সিএমএফ এক বিবৃতিতে এ অভিযানের কথা জানান।

বিবৃতিতে তিনি জানান, গত সপ্তাহে পাকিস্তানি নৌবাহিনী ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে দুটি পৃথক অভিযানে নৌকাগুলোকে আটক করে এবং ৯৭২ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করে। ১৮ অক্টোবর ক্রুরা প্রথম নৌকায় উঠে ২ টনেরও বেশি 'ক্রিস্টাল মেথামফেটামিন' (আইসিই) জব্দ করে, যার আনুমানিক মূল্য ৮২ কোটি ২৪ লাখ ডলার। ৪৮ ঘণ্টারও কম সময় পর ক্রুরা দ্বিতীয় নৌকায় ১৪ কোটি ডলার মূল্যের ৩৫০ কেজি আইসিই এবং ১০ কোটি ডলার মূল্যের ৫০ কেজি কোকেন জব্দ করে।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, জাহাজগুলো কোথা থেকে এসেছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। সৌদি নেতৃত্বাধীন সম্মিলিত টাস্ক ফোর্স ১৫০-এর সরাসরি সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

advertisement

অভিযান পরিচালনাকারী সিএমএফ টাস্ক ফোর্সের কমান্ডার সৌদি আরবের নৌবাহিনীর কমোডর ফাহাদ আলজোয়াদ বলেন, এটি সিএমএফের জন্য সবচেয়ে সফল মাদকদ্রব্য জব্দের মধ্যে একটি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সিএমএফ হলো ৪৭টি দেশের একটি নৌ অংশীদারিত্ব, যা ৩২ লাখ বর্গমাইলেরও বেশি জলসীমার দায়িত্বপ্রাপ্ত। এর মধ্যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শিপিং লেনও রয়েছে, যাতে চোরাচালান রোধ করা যায়।

একটি পৃথক বিবৃতিতে পাকিস্তানি নৌবাহিনী বলেছে, এই অর্জন আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বিশ্ব শান্তি এবং সমুদ্রে অবৈধ পাচারের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের প্রতি তাদের অটল প্রতিশ্রুতি তুলে ধরে। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ