শিরোনাম
◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৯:১৫ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে মোসাদের এজেন্টের মৃত্যুদণ্ড

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার (১৯ অক্টোবর) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

সর্বোচ্চ আদালতের অনুমোদন এবং দণ্ড মওকুফের আবেদন প্রত্যাখ্যানের পর ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড ক্বোম কারাগারে কার্যকর করা হয়েছে। যার পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ইরানি কর্তৃপক্ষের দাবি, অভিযুক্ত ব্যক্তি ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তাকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, তিনি মোসাদের সঙ্গে সহযোগিতা ও গোপন তথ্য অনলাইনে পাঠানোর বিষয়টি স্বীকার করেছিলেন।

এর আগে, চলতি মাসের শুরুতে খুজেস্তান প্রদেশে ছয়জনকে সন্ত্রাসবাদের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং তারও আগে ইসরায়েলের অন্যতম শীর্ষ গুপ্তচর হিসেবে পরিচিত একজনকে ফাঁসি দেওয়া হয়েছিল।

এছাড়া, রুজবেহ ভাদি নামের আরেক ব্যক্তিকে সংঘাত চলাকালে নিহত এক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য ইসরায়েলকে সরবরাহের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, চীনের পর বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। সূত্র: জাগো নিউস ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়