শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিমান চালিয়ে রাজার বেশে বিক্ষোভকারীদের ওপর ময়লা ফেলছেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ স্লোগানকে সামনে রেখে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে। নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেসসহ ছোট শহরগুলোতেও লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। বিক্ষভকারীরা ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী নীতির প্রতিবাদ জানাচ্ছে।

শনিবার (১৮ অক্টোবর) মার্কিন দেশজুড়ে যখন এমন বিক্ষোভ চলছিল, তখন ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি অদ্ভুত ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। এআই দিয়ে বানানো ভিডিওটি ‘নো কিংস’ বিক্ষোভকারীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাম্পের মাথায় রাজার মুকুট। মুকুট পরে তিনি একটি যুদ্ধবিমান চালিয়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীদের ওপর ময়লা ফেলছেন। তার ফেলা ময়লা বিক্ষোভকারীদের মাথায়, মুখমণ্ডলে লেগে যাচ্ছে এবং জনতার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

জানা গেছে, শনিবার ট্রাম্পের নীতির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভে কমপক্ষে ৭০ লাখ মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীদের ভাষ্য, তারা অহিংসভাবে কর্তৃত্ববাদের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়েছে।

জনতার অভিযোগ, দেশ জনগণের, রাজাদের নয়। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান না হয়ে 'রাজা' হিসেবে স্বৈরশাসন চালাচ্ছেন।

শনিবারের বিক্ষোভ সম্পর্কে ট্রাম্প খুব কমই কথা বলেছেন। কিন্তু শুক্রবার সম্প্রচারিত ফক্স বিজনেসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'তারা আমাকে রাজা বলে উল্লেখ করছে - আমি রাজা নই।' সূত্র: দৈনিক ইত্তেফাক 

                                           

  • সর্বশেষ
  • জনপ্রিয়