শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল

ভারতের প্রযুক্তি খাতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে গুগল। আগামী পাঁচ বছরে সংস্থাটি দেশটিতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গড়ে উঠছে যুক্তরাষ্ট্রের বাইরে গুগলের সবচেয়ে বড় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব।

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিনিয়োগ ও প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বিশাখাপত্তনমে এই হাবটি নির্মাণে গুগল কাজ করবে ভারতের বহুজাতিক কোম্পানি আদানি গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে।

advertisement

এক্সে এক বার্তায় সুন্দর পিচাই বলেন, “গুগলের এই নতুন এআই হাব ভারতের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেবে। এটি শুধু প্রযুক্তিগত উদ্ভাবনই নয়, বরং দেশের অর্থনীতিতে নতুন প্রবৃদ্ধির জোয়ার আনবে।”

তিনি আরও জানান, এই হাবের মাধ্যমে গুগল গিগাওয়াট-স্তরের কম্পিউটিং সক্ষমতা, নতুন আন্তর্জাতিক সাবসিয়া গেটওয়ে (সমুদ্রতল কেবল সংযোগ) এবং বৃহৎ জ্বালানি অবকাঠামো একত্রে গড়ে তুলবে, যা ভারতকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।

advertisement

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে লিখেছেন, “বিশাখাপত্তনমের এই গতিশীল শহরে গুগলের এআই হাব উদ্বোধন আমাদের ‘ডিজিটাল ইন্ডিয়া’ ভিশনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এই বহুমুখী বিনিয়োগ প্রযুক্তিকে সবার জন্য সহজলভ্য করবে, ‘এআই ফর অল’-এর লক্ষ্য পূরণে সহায়ক হবে এবং ভারতের ডিজিটাল অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

গুগল জানিয়েছে, এই প্রকল্প ভারতের সরকারের নীতি ও উদ্ভাবন-ভিত্তিক উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি শুধু ভারতের ভেতরেই নয়, বরং যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক পরিসরে অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের পথ খুলে দেবে।

advertisement

কোম্পানির বিবৃতিতে বলা হয়, বিশাখাপত্তনমের এই এআই হাব হবে এমন এক কেন্দ্র, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিল্প, শিক্ষা ও উদ্যোক্তা খাতে এক প্রজন্মগত পরিবর্তন সূচিত হবে।

দিল্লিতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ান বলেন, বিশাখাপত্তনমের এই এআই হাব ভারতের ডিজিটাল ভবিষ্যতের জন্য এক ঐতিহাসিক বিনিয়োগ। আমরা এমন একটি বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলছি, যা উদ্ভাবনকে গতিশীল করবে এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করবে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যোগাযোগ ও আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যের আইটি মন্ত্রী নারা লোকেশ। সূত্র: কালবেলা

  • সর্বশেষ