শিরোনাম
◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১১ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের তেল আবিবকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

ইসরায়েলের তেল আবিব ও মধ্যাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার এ হামলার সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

আইডিএফ জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং সেটিকে আকাশেই ধ্বংস করা হয়। ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানায় তারা।

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে হুতি বিদ্রোহীরা প্রায়ই ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে থাকে। পাল্টা জবাবে ইসরায়েলও হুতিদের অবস্থানে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা একের পর এক হামলায় পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। গত বৃহস্পতিবার গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। এছাড়া গাজার বিভিন্ন এলাকায় চালানো একাধিক হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।

চলমান সংকট নিরসনে জাতিসংঘ সাধারণ পরিষদ গতকাল শুক্রবার একটি ঘোষণা অনুমোদন করেছে। সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে জুলাইয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের ভিত্তিতে প্রণয়ন করা সাত পৃষ্ঠার ওই ঘোষণায় ১৪২টি দেশ পক্ষে, ১০টি বিপক্ষে এবং ১২টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।

ঘোষণায় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পাশাপাশি গাজায় ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ, অবরোধ এবং খাদ্যসঙ্কট সৃষ্টিকে ‘অমানবিক’ হিসেবে উল্লেখ করে উভয় পক্ষের কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়। এতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়। একইসঙ্গে, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের লক্ষ্যে সুনির্দিষ্ট ও সময়সীমা নির্ধারিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়