শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৫ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিতা তার দাগ বদলায় না, জামায়াতের উত্থানে ভারতের সাবেক রাষ্ট্রদূত

ভারতের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী নতুন করে শক্তি অর্জন করায় ভারতকে সতর্ক থাকতে হবে। তিনি মন্তব্য করেন, ‘চিতা তার দাগ বদলায় না’, অর্থাৎ জামায়াতের চরিত্র অপরিবর্তিত রয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক এক আলোচনায় তিনি এ সতর্কবার্তা দেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইটিভি ভারত।

advertisement

বাংলাদেশে দায়িত্ব পালন করা ভারতের সাবেক এই রাষ্ট্রদূত বলেন, এটি সঠিক ক্ষমতায় যে আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব। কিন্তু যে ক্ষমতায় আসবে সে যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে। তাহলে এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে।

তিনি স্মরণ করিয়ে দেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী হিসেবে কাজ করেছিল এবং গণহত্যাসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তিনি আরও বলেন, এই সংগঠন মুসলিম ব্রাদারহুডের অংশ, যাদের নেটওয়ার্ক বাংলাদেশ, পাকিস্তান, মিসরসহ নানা দেশে সক্রিয়।

advertisement

সাবেক কূটনীতিক আরও জানান, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের ভেতরে ও ভারতের সীমান্ত এলাকায় কার্যক্রম বাড়িয়েছে। এতে বিরোধী শক্তির মধ্যে যোগসাজশ তৈরি হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে বলে তিনি সতর্ক করেন।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনে ভালো ফল করতে পারে। আলোচনাটি পরিচালনা করেন শিক্ষাবিদ ও সাবেক রাজ্যসভার এমপি জওহর সিরকার। উৎস: কালবেলা।

advertisement

 

 

 

 

 

 

 

 

 

  • সর্বশেষ