শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফোন রেখে নামাজে যাওয়ার কারণে প্রাণে বেঁচে যায় হামাস নেতারা (ভিডিও)

মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ পড়ার কারণেই কাতারে ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচে যান হামাস নেতারা— এমন দাবি করেছে বেশ কয়েকটি গণমাধ্যম। ব্রিটেনের আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাতের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এবং জুইশ ক্রনিকালস এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয় কাতারে হামাস নেতাদের ফোন ট্র্যাক করে সেই অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে হামাস নেতারা অন্যত্র নামাজ পড়ার কারণে প্রাণে বেঁচে যান।

advertisement

মূলত, মঙ্গলবার কাতারে হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে একের পর বিমান চালায় ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি বন্ধ ইস্যুতে আলোচনার জন্য আবাসিক এলাকার একটি ভবনে অবস্থান করছিলেন হামাসের প্রধান খলিল আল হায়াসহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির নেতারা।

তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান হামাসের কিছু নেতারা। তাদের অবস্থান করা ভবনটি ক্ষতিগ্রস্থ হলেও ক্ষতি হয়নি হামাস নেতাদের। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, হামাস নেতাদের ফোন ট্র্যাক করে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। এরপরই চালানো হামলা।

advertisement

তবে প্রশ্ন উঠেছে কিভাবে প্রাণে বাচলেন হামাস নেতারা? বিভিন্ন গণমাধ্যম বলছে, মোবাইল ফোন রেখে অন্যত্র নামাজ আদায় করতে যান তারা। মোবাইলের অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা করা হয় ইসরায়েলি বিমান থেকে। অন্যত্র অবস্থানের ফলে বিমান হামলা থেকে প্রাণে বেচে হামাস নেতারা।

ব্রিটেনের আরবি গণমাধ্যম আশার্ক আল আওসাত এই তথ্য জানায়। এতে বলা হয়, মুল ভবনটিতে ছিলেন না হামাস নেতারা। একই তথ্য জানায় ব্রিটেনের ইহুদিবাদী গণমাধ্যম জুইশ ক্রনিকালস।

advertisement

মোবাইল ফোন ট্র্যাক করে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার ঘটনা নতুন নয়। এরআগে ইরানেও একই কায়দায় হামলা চালায় ইসরায়েল। যাতে প্রাণ যায় হামাসসহ শীর্ষ ইরানি কর্মকর্তাদের।

  • সর্বশেষ