শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী

ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। তাঁকে পদচ্যুত করার পক্ষে সোমবার ভোট দিয়েছেন পার্লামেন্টের বেশির ভাগ সদস্য। আস্থা ভোটে পরাজিত হওয়ার ফলে এখন ফ্রান্সের সরকারকেও ক্ষমতা ছাড়তে হবে।

এই আস্থা ভোটের আহ্বান করেছিলেন বাইরু নিজেই। সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণের পরিকল্পনার পক্ষে সমর্থন আদায় করার লক্ষ্য ছিল তাঁর। তবে ভোটাভুটিতে প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার পক্ষে ভোট পড়ে ৩৬৪টি। বিপক্ষে ভোট দেন ১৯৪ জন পার্লামেন্ট সদস্য। ২৫ জন সদস্য ভোটদানে বিরত ছিলেন।

ভোটে পরাজয়ের ফলে দায়িত্ব নেওয়ার মাত্র ৯ মাসের মাথায় পদ ছাড়তে হবে বাইরুকে। সোমবারের ভোটের আগে পার্লামেন্টের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারকে টেনে নামানোর ক্ষমতা রয়েছে আপনাদের। তবে বাস্তবতাকে মুছে ফেলার ক্ষমতা নেই। বাস্তবতাকে দমন করতে পারবেন না। খরচ বেড়ে চলবে। আর ইতিমধ্যে অসহ্য হয়ে পড়া ঋণের বোঝা আরও ভারী হবে। ফ্রান্সের অস্তিত্ব এখন হুমকির মুখে।’

বাইরুর ক্ষমতা হারানোর কারণে ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকট আরও গভীর হলো। সংকটে পড়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও। দুই বছরের কম সময়ের মধ্যে এখন পঞ্চম প্রধানমন্ত্রী বেছে নিতে হবে তাঁকে।

 

  • সর্বশেষ