শিরোনাম
◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬ ◈ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৬ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনাহারে এখন পর্যন্ত গাজায় ৩৭০ জনের মৃত্যু

গাজায় অনাহার এবং তীব্র খাদ্য সংকটে এখন পর্যন্ত ৩৭০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩১ জনই শিশু। হামাসনিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে তিনজন অনাহারে প্রাণ হারিয়েছে। এদিকে বেশ কিছু মেডিক্যাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজাজুড়ে কমপক্ষে ৩১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এরমধ্যে ১৯ জনই গাজা সিটির। এছাড়া আরও চারজন ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলের গুলিতে নিহত হয়েছে।

হামাস জানিয়েছে যে, তারা গাজা পরিচালনার জন্য একটি স্বাধীন জাতীয় প্রশাসন গঠন এবং একটি ব্যাপক যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রস্তুত। এই চুক্তির আওতায় সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় হামাসের বিবৃতি প্রত্যাখ্যান করে বলেছে, তার মন্ত্রিসভার নির্ধারিত শর্তে যুদ্ধ অবিলম্বে শেষ হতে পারে।

ইসরায়েলের অতি-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের প্রায় সব অংশকে সংযুক্ত করার পরিকল্পনা প্রকাশ করেছেন এবং নেতানিয়াহুর অনুমোদনের আহ্বান জানিয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজাজুড়ে কমপক্ষে ৬৩ হাজার ৭৪৬ জন নিহত এবং ১ হাজার ৬১ হাজার ২৪৫ জন আহত হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় মোট ১ হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়