শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই ‘প্রেমিকের’ সঙ্গে পালালেন দুই জা, অতঃপর...

চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বশুর-শাশুড়ি ও তাদের তিন মেয়েকে অচেতন করে দিয়েছিলেন বাড়ির দুই বউ। এরপর বিবাহিত একই পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন তারা। তবে তার সঙ্গে স্বপ্নের ঘর বাঁধার আগেই পুলিশের হাতে ধরা পড়লেন দুই জা। ভারতের উত্তর ২৪ পরগনার বাগদায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ইয়াসিন শেখ এবং আনিসুর শেখের স্ত্রী নিখোঁজ হয়ে যান। তবে ওই দুই ভাই অভিযোগ করেন, প্রতিবেশী যুবক আরিফ মোল্লা তাদের স্ত্রীদের নিয়ে পালিয়ে গেছেন। আরিফের স্ত্রীও একই অভিযোগ করেন। মঙ্গলবার এমন অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। শেষমেশ দুই বধূকেই পাকড়াও করেছে পুলিশ।

advertisement

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দুই গৃহবধূ স্বীকার করেন, আটঘাট বেঁধেই তারা একই প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন। পালানোর সময় যাতে তাদের কেউ বাধা দিতে না পারে, সে জন্য বাড়ির সবাইকে চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন। বুধবার পুলিশ ভ্যানে বসে ছোট বউ জানান, তারা একজনের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন।

শ্বশুর-শাশুড়ি এবং মেয়েদের চায়ে কি বিষ মিশিয়েছিলেন? ছোট বউ নাজমা বললেন, ‘না, না... ওগুলো ঘুমের ওষুধ।’ কেন করলেন এমনটা? এবার জবাব দিলেন পাশে বসা বড় জা কুলচান। তার স্পষ্ট কথা, ‘চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিলাম। আমরা পালানোর সময় যাতে কেউ আটকাতে না পারে সে জন্য করেছি।’ এক প্রেমিকের সঙ্গেই দুজন পালিয়েছিলেন? বড় বউ মাথা নেড়ে বললেন, ‘হ্যাঁ।’

advertisement

পুলিশ জানায়, একই প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া দুই জাকে গ্রেপ্তার করতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ট্র্যাক করা হয়। তবে তারা সেখানে পৌঁছানোর আগেই প্রেমিক আরিফ পালিয়ে যান। তাকে ধরতে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

advertisement

 

 

  • সর্বশেষ