শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩১ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনস্টাগ্রামে ফিল্টারে কম বয়সি সেজে ৫২ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের প্রেম, অতঃপর...

দুই মাস আগে ফোন নম্বর বিনিময় করে নিয়মিত যোগাযোগ শুরু করে তারা। এ সময় তারা একাধিকবার সরাসরি সাক্ষাৎও করেন। ঘটনার দিন ১১ আগস্ট নারীটি ফররুখাবাদ থেকে মেইনপুরীতে রাজপুতের সঙ্গে দেখা করতে যান। পুলিশ করপারি গ্রামের পাশে লাশ উদ্ধার করার পর গলায় চিহ্ন দেখে হত্যার সন্দেহ করে। পরে ময়নাতদন্তে নিশ্চিত হয় যে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরিচয় উদ্ঘাটনের পর ফররুখাবাদের নিখোঁজ ডায়েরির সঙ্গে মিলিয়ে নারীর নাম জানা যায়। 

উত্তর প্রদেশের মেইনপুরী জেলায় ইনস্টাগ্রামে শুরু হওয়া প্রেম শেষ হলো এক নারীর মৃত্যুর মধ্য দিয়ে। পুলিশ জানিয়েছে, ৫২ বছরের ওই নারী চার সন্তানের মা ছিলেন এবং ফররুখাবাদ জেলার বাসিন্দা। তার সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল ২৬ বছরের যুবক অরুণ রাজপুতের। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে তাদের বন্ধুত্ব চলছিল এবং পরবর্তীতে ঘনিষ্ঠতাও বাড়ে।

advertisement

অভিযুক্ত যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে জানিয়েছে, নারীটি তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন এবং একইসঙ্গে প্রায় দেড় লাখ টাকা ধার দিয়েছিলেন, যা ফেরত চাইছিলেন। এসব কারণে বিরক্ত হয়ে রাজপুত তার দুপাট্টা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। 

অভিযুক্ত ওই যুবক আরও জানান, ইনস্টাগ্রামে ওই নারী তার ছবি ফিল্টার ব্যবহার করে কম বয়সি হিসেবে উপস্থাপন করতেন, কিন্তু সরাসরি দেখা করার পর তার প্রকৃত বয়স জেনে বিয়েতে অনীহা প্রকাশ করে। পুলিশ ঘটনাস্থল থেকে নারীর মোবাইল ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে এবং অভিযুক্তের ফোন থেকে তাদের কথোপকথনের বার্তাও উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

advertisement

পুলিশ সুপার অরুন কুমার সিং জানান, নারীর চাপে ক্ষুব্ধ ছিলেন তরুণ। এ কারণে ভুক্তভোগীর গায়ে থাকা ওড়না গলায় প্যাচিয়ে তাকে হত্যা করেন তিনি। তারপর নারীর ফোনটি নিয়ে সিম কার্ড সরিয়ে ফেলেন তরুণ।

পুলিশ জানায়, ফোনটি উদ্ধার করে দুজনের মধ্যে চালাচালি হওয়া খুদেবার্তা দেখেন তারা। রাজপুতকে গ্রেফতার করা হয়েছে নারীকে হত্যার জন্য।

advertisement

হত্যার পেছনে নারীর বয়স কোনো ভূমিকা রেখেছে কিনা, তা জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা জানান, অভিযুক্তের ভাষ্য অনুযায়ী, ওই নারী ইনস্টাগ্রামের একটি ফিল্টার ব্যবহার করতেন, যা তাকে কম বয়সি দেখাত। প্রথমবার নারীর সঙ্গে দেখা হওয়ার তার প্রকৃত বয়স বুঝতে পারেন তরুণ। ওই নারী বিবাহিত এবং চার সন্তানের জননী ছিলেন। এসব কারণে তাকে বিয়ে করতে চাননি যুবক।

  • সর্বশেষ