শিরোনাম
◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৯:৫১ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার ভোর রাতে ভোলা পৌর শহরের কালীবাড়ি রোড মসজিদে নবী সড়কের নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে। নিহত আরিফ (৩০) ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আরিফের ছুরিতে আঘাতপ্রাপ্ত অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা। আরিফকে কারা কুপিয়ে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হননি।

পুলিশের ধারণা, আগের কোনো বিরোধের জেরে প্রতিপক্ষ আরিফকে হত্যা করতে পারে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। 

আরিফের বাবা বশীর উদ্দিন জানান, ফজরের নামাজ পড়ার জন্য আমি বাসার গেইট খুলে বাসার সামনে আরিফের লাশ পড়ে থাকতে দেখি। ওর গায়ে রক্তমাখা কোপানোর দাগ দেখা গেছে। 

ভোলা থানার ওসি আবু সাহাদাত হাসনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ