শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ১০:৫৫ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমানে মসজিদের কাছে গুলিবর্ষণ, নিহত ৪

সাজ্জাদুল ইসলাম : [২] ওমানের রাজধানী মাসকাটের একটি মসজিদের কাছে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন।  মঙ্গলবার(১৬ জুলাই) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। সূত্র : অ্যারাব নিউজ

[৩] পুলিশ এক বিবৃতিতে জানায়, আল-ওয়াদি আল-কাবির এলাকার একটি মসজিদের অদূরে গুলিবর্ষণের ওই ঘটনায় রাজকীয় পুলিশ বাহিনী এ হামলার জবাব দিয়েছে।

[৪] এক্সে পোস্ট করা বার্তায় পুলিশ বলেছে, ‘পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে প্রমাণাদি জোগাড় করছে তারা।’

[৫] ওমানের পুলিশ বাহিনী নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

এসআই/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়