শিরোনাম
◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০৪ বিকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি যুবরাজের সঙ্গে প্রিন্স উইলিয়ামের বৈঠক, যা নিয়ে আলোচনা

সৌদি আরবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক সফরে গেছেন ব্রিটেনের রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য যুবরাজ উইলিয়াম। 

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া ও বার্তা সংস্থা রয়টার্স। 

তিন দিনের সফরের অংশ হিসেবে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান-এর সঙ্গে বৈঠক করবেন উইলিয়াম। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ভালো করার উদ্যোগ হাতে নিয়েছে লন্ডন। 

অল্প কিছুদিন পরই দুই দেশ কূটনীতিক সম্পর্কের শতবর্ষ উদযাপন করতে যাচ্ছে।

বুধবার শেষ হতে যাওয়া সফরের মূল সুর ‘বাণিজ্য, জ্বালানি ও বিনিয়োগ খাতে’ সম্পর্ককে আরও দৃঢ় করা। 

দীর্ঘদিন ধরেই সৌদি ও ব্রিটিশ রাজপরিবারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সৌদি আরবকে উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে ব্রিটেন। 

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জীবদ্দশায় চার বার সৌদি রাজপরিবারের সদস্যরা যুক্তরাজ্য সফর করেন।

২০১৮ সালের মার্চে সর্বশেষ বিন সালমানের (এমবিএস নামেও পরিচিত) সঙ্গে দেখা করেন উইলিয়াম। সে সময় লন্ডনে ক্ল্যারেন্স হাউসে তৎকালীন যুবরাজ চার্লস এমবিএসের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।

একই দিন এমবিএসের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন প্রয়াত রানি এলিজাবেথ।

ব্রিটিশ রাজবংশের উত্তরাধিকারী উইলিয়ামকে সঙ্গে নিয়ে সৌদি আরবের ঐতিহ্যবাহী অঞ্চল আত-তুরাইফ পরিদর্শন করেন বিন সালমান। পরিদর্শনের পর বিন সালমানের সঙ্গে বৈঠকে অংশ নেন উইলিয়াম। 

এই সফরে রাজা চার্লসের বড় ছেলে উইলিয়াম সৌদি তরুণ-তরুণীদের সঙ্গেও দেখা করবেন। তিনি দেশটির টেকসই ও নাগরিক উন্নয়ন পরিকল্পনাগুলোর বিষয়ে ধারণা নেবেন। 

পাশাপাশি সৌদি নারীদের ক্রীড়া, ই-স্পোর্টস, সাংস্কৃতিক সহযোগিতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করবেন যুবরাজ। এরপর প্রাচীন শহর আলুলায় যাবেন তিনি। 

সৌদি রাজপ্রাসাদের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

দুই রাজপরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক 
ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান সায়মন ম্যাবন জানান, দুই রাজপরিবার বহু বছর ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ বজায় রেখেছে।

যুক্তরাজ্যে সরকারের বিশেষ অনুরোধে এই সফরে গেছেন উইলিয়াম। এমন একটি সময় এ সফরের আয়োজন, যখন ডাউনিং স্ট্রিট অর্থনীতির বিষয়গুলো সামলাতে হিমশিম খাচ্ছে। 

ম্যাবন মত দেন, এটা ‘দুই রাজপরিবারের সখ্যতাকে উপজীব্য করে’ ফায়দা লোটার প্রচেষ্টা। 

২০২৪ সালে প্যারিস অলিম্পিকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন উইলিয়াম। সে সময় তার অসামান্য কূটনৈতিক দক্ষতা সবার নজর কেড়ে নেয়। 

বিশ্লেষক রিচার্ড ফিটজউইলিয়ামস মত দেন, সরকার উইলিয়ামের সে দক্ষতাকেই কাজে লাগাতে চাইছে। 
রিয়াদে সর্বশেষ সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে সফর করেন তৎকালীন যুবরাজ চার্লস। প্রিন্স অব ওয়েলস থাকাকালে তিনি ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে রিয়াদে যান তিনি। 

২০২৪ সালের ডিসেম্বরে সৌদি যুবরাজ বিন সালমানের সঙ্গে রিয়াদে দেখা করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

বিগত অর্থবছরে দুই দেশের মধ্যে পণ্য ও সেবা মিলিয়ে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২৩ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়