শিরোনাম
◈ পলাতক আ.লীগ নেতারা ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন! ◈ রাশিয়ার তেল কেনায় ভারতের উপর ১০০% শুল্ক! ট্রাম্প আইন আনছেন, মার্কিন সেনেটে বিল পাস  ◈ রদ্রিকে পেতে রিয়াল-বার্সার লড়াই, শেষ পর্যন্ত কে জিত‌বে? ◈ কমার বদলে বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার ◈ মন্ত্রিসভায় আসছে নতুন মুখ ◈ বর্জ্য থেকে বিদ্যুৎ ও বাণিজ্যিক পণ্য উৎপাদনের মহাপরিকল্পনা ◈ দাপু‌টে জ‌য়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ◈ সৌদি-পাকিস্তান-তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ ◈ ‘শিল্পীরাও এই দেশের মানুষ’, কনসার্টের ঘটনা নিয়ে হাসান ◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ১১:১২ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রদ্রিকে পেতে রিয়াল-বার্সার লড়াই, শেষ পর্যন্ত কে জিত‌বে?

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে সোনার বলজয়ীকে নিয়ে ‘এল ক্লাসিকো’। রদ্রিকে দলে নিতে কোমর বেঁধে নেমেছে স্পেনের দুই বড় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিতে রিয়াল কর্তৃপক্ষ অনেক আগেই প্রস্তাব দিয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি কর্তৃপক্ষকে। পরে লড়াইয়ে নেমেও দৌড়ে এগিয়ে গিয়েছে বার্সেলোনা।

২০১৯ থেকে ম্যাঞ্চেস্টার সিটিতে রয়েছেন রদ্রি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির গত কয়েক বছরের সাফল্যে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তাঁর। বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে পরিচিত রদ্রি। বিশ্বের যে ১১ জন ফুটবলার বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ব্যালন ডি’ওর জিতেছেন, তাঁদের অন্যতম। এ বার স্পেনের বিশ্বজয়ের অন্যতম কারিগর তিনি। ২০২৬-২৭ মরসুমে সিটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে রদ্রির। তার পর তাঁকে পেতে ঝাঁপিয়েছে রিয়াল এবং বার্সেলোনা। তবে স্প্যানিশ ফুটবলারকে যে সিটি ছেড়ে দেবে এমন নিশ্চয়তা নেই।

ইউরোপের সংবাদমাধ্যমের খবর, রদ্রিকে পেতে রিয়াল এবং বার্সেলোনা সমান ট্রান্সফার ফির প্রস্তাব দিয়েছে। অর্থাৎ, সিটি যাদের কাছেই রদ্রিকে বিক্রি করুক, ক্ষতির সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে রদ্রিকেই বেছে নিতে হবে তিনি কোন ক্লাবে খেলবেন। স্পেনের সংবাদমাধ্যম সূত্রে খবর, রদ্রি বেছে নিতে পারেন বার্সেলোনাকে। প্রথমত, বার্সায় জাতীয় দলের বেশি সতীর্থকে পাবেন। দ্বিতীয়ত, বার্সা কর্তৃপক্ষ বেশি বেতনের প্রস্তাব দিয়েছেন। রদ্রি সিটির সঙ্গে নতুন চুক্তি করেননি। মনে করা হচ্ছে, এ বার তিনি নিজের দেশের কোনও ক্লাবে খেলতেই আগ্রহী।

রিয়াল দীর্ঘ দিন ধরেই রদ্রিকে পেতে আগ্রহী। বার্সার হঠাৎ ঝাঁপানোর নেপথ্যে ফ্রেঙ্কি দে জংয়ের চোট অন্যতম কারণ হতে পারে। বিশ্বকাপে লিগামেন্টে গুরুতর চোট পেয়েছেন নেদারল্যান্ডসের মিডফিল্ডার। তাঁর সুস্থ হতে এখনও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। মরসুমের প্রথম চার মাস তাঁকে পাওয়ার সম্ভাবনা কম। এই পরিস্থিতিতে বাড়তি চাপ পড়বে পেদ্রির উপর। সে কারণেই বিশ্বকাপের সেরা ফুটবলারকে পেতে ঝাঁপিয়েছেন বার্সা কর্তৃপক্ষ।

স্পেন অধিনায়ক শেষ পর্যন্ত কোন ক্লাবে যাবেন, তা নিয়ে আগ্রহ রয়েছে ফুটবলপ্রেমীদের। এক সময় অ্যাটলেটিকো মাদ্রিদে খেলতেন রদ্রি। তাঁর ফুটবলার হয়ে ওঠার পিছনে অ্যাটলেটিকোর অ্যাকাডেমির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রদ্রি আবার কয়েক বছর আগে রিয়ালকে বিশ্বের সেরা ক্লাব বলেছিলেন। রিয়ালে খেলার ইচ্ছার কথাও জানান সে সময়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়