শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৭:২৫ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমুদ্রের তলদেশে মানব বসতির নতুন পরিকল্পনা

এত দিন মহাকাশে বা ভিনগ্রহে বসবাসের প্রতিযোগিতার কথা শুনেছেন। তবে এবার পৃথিবীতে সমুদ্রের তলদেশে বসবাস উপযোগী স্টেশন তৈরির নতুন এক লড়াই শুরু হতে যাচ্ছে। আর এ কাজে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপ’ সমুদ্রতলে মানুষের বসবাস উপযোগী ‘ভ্যানগার্ড’ নামের একটি স্টেশন তৈরি করেছে। ফ্লোরিডা কিজ ন্যাশনাল মেরিন স্যাঙ্কচুয়ারির ৫৬ ফুট গভীরে এটি স্থাপন করা হয়েছে। ৪০ বছরের মধ্যে মার্কিন জলসীমায় বসানো প্রথম সমুদ্রতল বাসস্থান এটি।

১৯৬০-এর দশকে জাক-ইভ কুস্তোর ‘কনশেল্ফ’ অভিযানের মাধ্যমে সমুদ্রতলে মানব বাসস্থানের সূচনা হয়েছিল। তবে চরম সীমাবদ্ধতা ও অতিরিক্ত খরচের কারণে সেই উদ্যোগ এক পর্যায়ে থমকে যায়। এরপর ১৯৯৩ সাল থেকে চালু থাকা ‘অ্যাকোয়ারিয়াস’-এর পর ভ্যানগার্ডই সমুদ্রতলে প্রথম বড় সংযোজন।

৩৫ ফুট দীর্ঘ ও ৮ ফুট চওড়া ভ্যানগার্ডে চারজন গবেষক বা ‘অ্যাকোয়ানট’ টানা এক সপ্তাহ অবস্থান করতে পারবেন। ওপরের একটি বয়ার মাধ্যমে এতে তাজা বাতাস সরবরাহ করা হবে। ভবিষ্যতে সামরিক প্রশিক্ষণ, মহাকাশচারীদের প্রস্তুতি এবং শিক্ষা ও শিল্পচর্চার কাজেও এটি ব্যবহৃত হবে।

  • সর্বশেষ