শিরোনাম
◈ পলাতক আ.লীগ নেতারা ভারতে যেভাবে দিন কাটাচ্ছেন! ◈ রাশিয়ার তেল কেনায় ভারতের উপর ১০০% শুল্ক! ট্রাম্প আইন আনছেন, মার্কিন সেনেটে বিল পাস  ◈ রদ্রিকে পেতে রিয়াল-বার্সার লড়াই, শেষ পর্যন্ত কে জিত‌বে? ◈ কমার বদলে বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার ◈ মন্ত্রিসভায় আসছে নতুন মুখ ◈ বর্জ্য থেকে বিদ্যুৎ ও বাণিজ্যিক পণ্য উৎপাদনের মহাপরিকল্পনা ◈ দাপু‌টে জ‌য়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ◈ সৌদি-পাকিস্তান-তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ ◈ ‘শিল্পীরাও এই দেশের মানুষ’, কনসার্টের ঘটনা নিয়ে হাসান ◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ১১:১০ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘মুখে একটা, ভেতরে আরেকটা—ওই জায়গাটা আমার জন্য না’: শিল্পী সমিতি নিয়ে পলি

মনিরুল ইসলাম: চলচ্চিত্র শিল্পী সমিতির কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখার কথা জানিয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা পলি। তবে চলচ্চিত্রের কাজ থেকে দূরে সরে যাচ্ছেন না বলেও স্পষ্ট করেছেন তিনি।

শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘বাসর হবে মাটির ঘরে’ সিনেমার একটি গানের শুটিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান তুলে ধরেন পলি।

শিল্পী সমিতি প্রসঙ্গে পলি বলেন, “আমি শিল্পী সমিতিতে যাব না বলেছি, এফডিসিতে যাব না বলিনি। কাজের জায়গা আমার জন্য সবসময় খোলা।”

সমিতির কর্মকাণ্ড নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়ে তিনি বলেন, “মুখে একটা, ভেতরে আরেকটা—ওই জায়গাটা আমার জন্য না। আমি এসব পলিটিক্সে থাকতে চাই না।”

পলি আরও বলেন, “আসলে শিল্পী সমিতিতে আমাকে মানায় না। আমি শিল্পী, তাই কাজ নিয়েই থাকতে চাই। নির্বাচন নিয়ে অলস সময় পার করতে চাই না।”

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত কমিটির বিষয়ে অবশ্য ইতিবাচক মন্তব্য করেছেন তিনি। পলি বলেন, “সমিতিতে যারা নির্বাচিত হয়েছেন, তারা অবশ্যই ভ্যালুয়েবল। ৫৬৩ জন শিল্পীর জন্য তাদের কাজের একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। এ নিয়ে আমার কোনো কথা নেই। শুধু আমার সেখানে মানায় না। তাই আমি আর সেখানে যেতে চাই না।”

চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান জানিয়ে পলি বলেন, নতুন সিনেমার শুটিং ও অন্যান্য কাজেই এখন তার মনোযোগ। সমিতির নির্বাচন কিংবা অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেকে আর জড়াতে চান না তিনি।

প্রসঙ্গত, গত ৩ জুলাই অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন পলি। নির্বাচনের পর শুক্রবারই প্রথমবারের মতো এফডিসিতে এসে ‘বাসর হবে মাটির ঘরে’ সিনেমার গানের শুটিংয়ে অংশ নেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়