শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৬ মে, ২০২৪, ১২:২০ রাত
আপডেট : ২৬ মে, ২০২৪, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুজরাটে গেমিং জোনে ভয়াবহ আগুন, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটে গেমিং জোনে আগুন লেগে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজ্যটির রাজকোটে এই দুর্ঘটনা ঘটে।

সন্ধ্যায় যখন গেমিং জোনের ভেতরে অনেকেই খেলতে ব্যস্ত ছিলেন। তখন আচমকাই আগুন লাগে সেখানে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকজুড়ে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, সেখানে পৌঁছেছে পুলিশ এবং দমকলবাহিনী। সংবাদসংস্থা এএনআইকে উদ্ধারকারীরা জানিয়েছে, গেমিং জোনের ভিতরে অনেকেই আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ প্যাটেল জানিয়েছেন, তিনি পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন। পুলিশ এবং দমকলবাহিনীর প্রধানের সঙ্গে তার কথাও হয়েছে। 

অন্য দিকে রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গভ জানিয়েছেন, ‘রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা আগুন নেভানোর পরেই জানা যাবে। দমকলবাহিনী একই সঙ্গে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’’

  • সর্বশেষ
  • জনপ্রিয়