শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০৭:২৭ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার থেকে ভারতের পশ্চিবঙ্গে ‘হিটওয়েভ’

ইমরুল শাহেদ: [২] এই হিটওয়েভ চলবে শুক্রবার পর্যন্ত। পশ্চিমবঙ্গের যে পাঁচ জেলায় বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান। এই জেলাগুলোতে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি বেড়ে যাবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যজুড়ে বাড়বে জ্বালাপোড়া গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। সূত্র: দি ওয়াল

[৩] দি ওয়াল জানিয়েছে,  মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি। 

[৪] প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহে কলকাতায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ