শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৬:০০ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কর্তৃপক্ষের শ্রদ্ধা

শিশু হাসপাতালের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদিত 

কর্তৃপক্ষের শ্রদ্ধা

শাহীন খন্দকার: বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে শেখ রাসেল শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জনানো হয়েছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নামের পরিবর্তে শেখ রাসেল শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল নামে নামকরণের অনুমতি সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি বোর্ড সভায় পুনরায় উপস্থাপন করা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নামের পরিবর্তে ‘শেখ রাসেল শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল’ নামে নামকরণের অনুমতি দেওয়া হয়েছে।  গত ৪ সেপেম্বর এ সংক্রান্ত সিদ্ধান্তের অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবাকে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্ট কর্তৃক নাম পরির্বতনের অনুমোদন চিঠি হাতে পাওয়ার পর রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ শিশু  হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক, সেবিকাসহ কর্মকর্তা-কর্মচারিবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের প্রকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান। সম্পাদনা: খালিদ আহমেদ

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়