শিরোনাম
◈ নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারতে যেতে পারেন তারেক রহমান, আলোচনায় হাসিনার প্রত্যর্পণ: টাইমস অব ইন্ডিয়া ◈ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা বাংলা‌দে‌শের ◈ পর্যায়ক্রমে চালু হচ্ছে বন্ধ পাটকল, লক্ষ্য ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের আশা ◈ রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারাল পর্তুগাল ◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২০ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা: পাকিস্তানকে নিয়ে যা বলছে আইসিসি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সরকারের ‘বেছে বেছে’ ম্যাচ খেলার সিদ্ধান্তের খবরটি আইসিসির নজরে এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি না পেলেও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই অবস্থানে বেশ অসন্তুষ্ট।

আইসিসি মনে করে, একটি বৈশ্বিক টুর্নামেন্টে সব দল সমান সুযোগ ও নিয়ম মেনে খেলবে—এটাই স্বাভাবিক। কিন্তু পাকিস্তান যদি বেছে বেছে কিছু ম্যাচে অংশ নেয়, তবে সেটি টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ন করবে।

বিবৃতিতে আইসিসি জানিয়েছে, তারা সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না, তেমনি পাকিস্তানসহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্যও তা হতাশার।

পাকিস্তানকে সতর্ক করে আইসিসি বলেছে, এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান ক্রিকেটের ওপর দীর্ঘমেয়াদি ও নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ পিসিবি নিজেই বিশ্ব ক্রিকেট কাঠামোর একটি বড় অংশ এবং এর সুফলভোগী।

আইসিসির প্রধান লক্ষ্য হলো সফলভাবে বিশ্বকাপ আয়োজন করা। সংস্থাটি আশা করছে, পিসিবি এই সংকটের এমন একটি সমাধান খুঁজে বের করবে যাতে ক্রিকেটের স্বার্থ রক্ষা পায়। উৎস: প্রথম আলো।

 

  • সর্বশেষ