শিরোনাম
◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ১১:৪১ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষদের টেস্টোস্টেরন বাড়াতে ৬ প্রাকৃতিক উপায়, সুস্থ যৌনজীবনে যা জরুরি

দৈনন্দিন কর্মক্ষমতা সচল রাখা থেকে শুরু করে সুস্থ যৌনজীবন—সবকিছুর সঙ্গেই পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের সঠিক মাত্রা জড়িয়ে আছে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ এই হরমোন বয়স বাড়ার পাশাপাশি অনিয়মিত জীবনযাপন, অতিরিক্ত ধূমপানসহ নানা কারণে কমে যেতে পারে। 

অনেকেই এ সমস্যায় ওষুধ বা ইনজেকশনের ওপর নির্ভর করেন। তবে বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন অভ্যাসে কিছু পরিবর্তন এনে প্রাকৃতিক উপায়েই টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানো সম্ভব। জেনে নেওয়া যাক তেমনই ছয়টি উপায়:

১. আদা ও বেদানাসহ সুষম খাবার: টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখতে সুষম খাদ্যাভ্যাসের বিকল্প নেই। গবেষণায় দেখা গেছে, আদা ও বেদানার মতো খাবার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে।

২. নির্দিষ্ট কিছু ব্যায়াম: নিয়মিত শরীরচর্চা যেকোনোভাবেই টেস্টোস্টেরনের জন্য ভালো। তবে স্কোয়াট, ডেডলিফট, বেঞ্চ প্রেস ও পুশ আপের মতো ব্যায়ামগুলো হরমোনের মাত্রা বাড়াতে তুলনামূলক বেশি কার্যকর।

Advertisement

৩. অতিরিক্ত ওজন কমানো: শরীরে বাড়তি মেদ জমতে থাকলে টেস্টোস্টেরন কমে যাওয়ার প্রবণতা দেখা দেয়। তাই ওজন নিয়ন্ত্রণে রেখে শরীর ফিট রাখলে হরমোনের ভারসাম্য রক্ষা করা সহজ হয়।

৪. ভিটামিন ডি, জিঙ্ক ও ম্যাগনেসিয়াম: শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি হলে টেস্টোস্টেরন কমে যেতে পারে। এ জন্য নিয়মিত কিছু সময় রোদে থাকা, ভিটামিন ডি যুক্ত খাবার খাওয়া এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে। 

একই সঙ্গে খাদ্যতালিকায় জিঙ্ক ও ম্যাগনেসিয়ামসমৃদ্ধ খাবার রাখাও জরুরি।

৫. মানসিক চাপ নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত ঘুম: অতিরিক্ত মানসিক চাপ টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়। তাই মানসিকভাবে ফুরফুরে থাকতে চেষ্টা করুন; প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ বা মেডিটেশনের সহায়তা নিতে পারেন। পাশাপাশি নিয়মিত পর্যাপ্ত ঘুমের অভ্যাসও গড়ে তুলতে হবে।

৬. ধূমপান ও মদ্যপান পরিহার: অতিরিক্ত মদ্যপান টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দেয়, আর ধূমপানের ক্ষতিকর প্রভাব আরও বেশি। তাই সুস্থ জীবন ও যৌনজীবন ভালো রাখতে এ দুটি অভ্যাস নিয়ন্ত্রণে রাখা বা বাদ দেওয়া জরুরি। 

  • সর্বশেষ