শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ০৪ জুন, ২০২৬, ০২:০৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব লক্ষণে বুঝবেন শরীরে কোলেস্টেরল বেড়েছে কিনা

টাইমস অব ইন্ডিয়া: কোলেস্টেরল আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় একটি উপাদান হলেও এর মাত্রা বেড়ে গেলে তা নীরবে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। সমস্যা হলো, বেশিরভাগ সময়ই উচ্চ কোলেস্টেরল সহজে ধরা পড়ে না। তাই অনেকেই বুঝতেই পারেন না, কখন এটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে।

তবে কিছু ক্ষেত্রে শরীর নিজেই কিছু সংকেত দেয়। মুখ, চোখ বা ত্বকে দেখা দেওয়া ছোট ছোট পরিবর্তনগুলো কখনো কখনো ইঙ্গিত দেয় যে শরীরে কোলেস্টেরল বেড়ে গেছে। এসব লক্ষণ সময়মতো চিনে নেওয়া গেলে বড় ঝুঁকি এড়ানো সম্ভব।

যেসব লক্ষণে সতর্ক হবেন
চোখের চারপাশে হলদেটে দাগ : চোখের পাতার আশেপাশে ছোট হলদেটে দাগ বা ফোলা ভাব দেখা গেলে সেটি কোলেস্টেরল বেড়ে যাওয়ার লক্ষণ হতে পারে। এগুলো সাধারণত ব্যথাহীন হলেও অবহেলা করা ঠিক নয়।

চোখে সাদা বা ধূসর রিং : চোখের স্বচ্ছ অংশের চারপাশে সাদা বা ধূসর রিং দেখা গেলে তাকে কর্নিয়াল আর্কাস বলা হয়। বয়স বাড়ার সঙ্গে এটি স্বাভাবিক হতে পারে, তবে কম বয়সে দেখা দিলে সতর্ক হওয়া দরকার।

advertisement

ত্বকে হলদেটে ছোট দানা : মুখ, কনুই, হাঁটু বা শরীরের অন্যান্য জায়গায় হলদেটে ফুঁসকুড়ির মতো দানা দেখা গেলে তা কোলেস্টেরল বা চর্বি জমার লক্ষণ হতে পারে।

ত্বকের রঙ পরিবর্তন : ত্বকের কিছু অংশে হলদেটে ছোপ বা অস্বাভাবিক রঙ দেখা দিলে সেটিও শরীরে অতিরিক্ত চর্বি জমার ইঙ্গিত দিতে পারে।

ত্বকে নীল বা বেগুনি দাগ : কখনো কখনো ত্বকে জালের মতো নীলচে বা বেগুনি দাগ দেখা যায়। এটি রক্ত চলাচলে সমস্যা হওয়ার একটি লক্ষণ হতে পারে এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন।

হঠাৎ গুটি বা ফুসকুড়ির মতো গুচ্ছ : হঠাৎ করে শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট লাল বা হলুদ গুটি দেখা দিলে সেটি ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়ার লক্ষণ হতে পারে।

কেন বিষয়টি গুরুত্বপূর্ন
উচ্চ কোলেস্টেরল দীর্ঘ সময় ধরে রক্তনালিতে জমে ব্লক তৈরি করতে পারে। এর ফলে হৃদরোগ, স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়।

এই ধরনের লক্ষণগুলোর কোনোটি দেখা গেলে দেরি না করে রক্ত পরীক্ষা করানো উচিত। কারণ রক্ত পরীক্ষাই কোলেস্টেরলের মাত্রা নিশ্চিতভাবে জানার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।

উচ্চ কোলেস্টেরল অনেক সময় নিঃশব্দে শরীরের ক্ষতি করে। তাই ছোট ছোট লক্ষণগুলো অবহেলা না করে সময়মতো সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ