হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও ৯ জন শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৪১ জন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৬ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হামের উপসর্গে ৯৯৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২২৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সন্দেজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ২৮ জন এবং নিশ্চিত হামরোগী ২১ হাজার ২১২ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) হাম উপসর্গে মারা যায় তিনজন শিশু। এদিন আক্রান্ত হয় ১ হাজার ৬৪ জন। যার মধ্যে নিশ্চিত হাম রোগী ৮৪ জন এবং হামের উপসর্গ ছিল ৯৮০ জনের শরীরে।