শিরোনাম
◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি ◈ এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬ ◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৮ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন হবে: সিইসি

আসন্ন ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সেল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এছাড়া, সংসদ নির্বাচনে যেভাবে কাজ করেছে, ঠিক একইভাবে ঠাকুরগাঁও-১ এর উপনির্বাচনে কাজ করবে মনিটরিং সেল।

তিনি আরও বলেন, নির্বাচনী মাঠের পরিবেশ ভালো আছে। এরপর উপনির্বাচন নিয়ে আলোচনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন ইসি।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ শেষে আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ