শিরোনাম
◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ২২ দিনেই ঝরল ৯৮ প্রাণ

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এ পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ১৯৫ জনে দাঁড়াল। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২২ দিনেই ডেঙ্গুতে ৯৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯১ জন, খুলনা বিভাগে ৩১৬, চট্টগ্রাম বিভাগে ২৮৫ জন, বরিশাল বিভাগে ১৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন, ময়মনসিংহ বিভাগে ১০৫ জন, রাজশাহী বিভাগে ১৬২ জন, রংপুর বিভাগে ৬৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশে ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছেন। এর পরের মাস আগস্টে ৪৩ জন এবং চলতি সেপ্টেম্বরের ২২ দিনেই ডেঙ্গুতে ৯৮ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ৪৯৯ জন।

 

  • সর্বশেষ