শিরোনাম
◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি ◈ এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬ ◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুকসুদপুরে মোবাইল কিনতে গিয়ে তিন দিন ধরে যুবক নিখোঁজ 

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: নিখোঁজের তিনদিন পরও খোঁজ মেলেনি চন্দন বালা (২১) নামে এক যুবকের।

নিখোঁজ চন্দন বালার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের চর কলি গ্ৰামে। এ ঘটনায় চন্দনের বাবা সদাই বালা, রবিবার ২৭সেপ্টেম্বর মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর সকাল ছয়টায়  দিকে মোবাইল কেনার কথা বলে ঘর থেকে টাকা নিয়ে বাড়ি থেকে বের হয় এরপর থেকে বাড়ি আর ফিরে আসেনি। 

সদাই বালা জানান, আমি আর আমার ছেলে মাছের ব্যবসা করি বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফিরে নাই, 

advertisement

পরদিন সকাল ছয়টার দিকে বাড়িতে এসে আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে মোবাইল কেনার উদ্দেশ্যে কোথাও যায় বলে বেরিয়ে পরে

তারপর থেকে আমাদের সাথে কোন যোগাযোগ হয় নাই। অনেক খোঁজাখুঁজির পরও আমার একমাত্র ছেলের কোন সন্ধ্যান পাইনি। 

সন্ধ্যান না পেয়ে আমি মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। মুকসুদপুর থানায় জিডি নং-১৩৪৫/২৭.৯.২০২৬। 

সুস্থ শরীরে ফিরে আসার জন্য প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানান চন্দনের পরিবার।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, থানায় একটা সাধারণ ডায়েরি হয়েছে। চন্দন বালাকে খুঁজে পেতে পুলিশের টিম কাজ করছে।

  • সর্বশেষ