শিরোনাম
◈ দেশের বিভিন্ন স্থানে কালেমাখচিত পতাকা মিছিল, নেপথ্যে কী? ◈ মারামারি নয়, ‌বিশ্বকা‌পের খেলা উপভোগ করুন : বাংলা‌দে‌শি ভক্ত‌দের শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের ◈ বাংলাদেশ-ইরান স্পিকারের বৈঠক, শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত ◈ মিয়ানমারে কী ঘটছে, কেন আতঙ্কে বাংলাদেশ সীমান্ত? ◈ সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস থাকতে হবে: মির্জা ফখরুল ◈ ভারতীয় পর্যটন ভিসায় রেকর্ড আবেদন, নতুন বার্তা হাইকমিশনের ◈ আর্জেন্টিনা-কেপ ভার্দে: ম্যাচের আগে যে পরিসংখ্যানগুলো জানা জরুরি ◈ সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ: সুখরঞ্জন বালী মামলায় পুলিশ কর্মকর্তা এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার ◈ বাংলাদেশি পর্যটকদের ঠকানো হবে না, ক্রেতাদের আস্থা ফেরাতে ন্যায্য দামের অঙ্গীকার কলকাতার ব্যবসায়ীদের! ◈ ঘোড়াশাল-পলাশ সার কারখানা উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই ৫ সতর্কতা জেনে নিন সকালে বাদাম খাওয়ার আগে

সকালে বাদাম খাওয়া শরীরের জন্য উপকারী হলেও কিছু ক্ষেত্রে এটি বিপরীত প্রভাব ফেলতে পারে। সঠিকভাবে না খেলে হজমের সমস্যা থেকে শুরু করে ওজন বাড়া বা অ্যালার্জির ঝুঁকি তৈরি হতে পারে।

তাই সকালে বাদাম খাওয়ার আগে জেনে নিন ৫টি সতর্কবার্তা—

১. অতিরিক্ত ক্যালোরির ঝুঁকি
বাদামে প্রচুর ক্যালোরি ও ফ্যাট থাকে। সকালে মাত্রাতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে, বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি সমস্যা তৈরি করতে পারে।

২. খালি পেটে বেশি বাদাম নয়
খালি পেটে অনেক বাদাম খাওয়ার ফলে হজমে সমস্যা, অম্বল বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই পরিমিত পরিমাণেই খাওয়াই ভালো।

৩. বাদামে অ্যালার্জি থাকলে সতর্ক থাকুন
অনেকেরই বাদামে অ্যালার্জি থাকে। ফলে সকালে বাদাম খাওয়ার পর চুলকানি, ত্বকে ফুসকুড়ি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা থাকলে বাদাম এড়িয়ে চলুন।

৪. থাইরয়েড রোগীদের সাবধানতা জরুরি
চিনাবাদাম বা আখরোটের মতো কিছু বাদাম থাইরয়েড হরমোনের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে। থাইরয়েডের সমস্যা থাকলে নিয়মিত বাদাম খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৫. কিডনি সমস্যায় নিয়ন্ত্রিত পরিমাণে খেতে হবে
বাদামে পটাশিয়াম ও ফসফরাসের পরিমাণ বেশি থাকে। কিডনির কার্যকারিতা দুর্বল হলে এগুলো শরীরে অতিরিক্ত জমে ক্ষতি করতে পারে। তাই কিডনি রোগীরা সকালবেলা বেশি বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন।

ভালোভাবে খেতে চাইলে কী করবেন?
সকালে ৪–৫টি কাজুবাদাম বা কাঠবাদাম সারারাত ভিজিয়ে খেলে হজমে সুবিধা হয় এবং শরীরও উপকৃত হয়। তবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলাই ভালো। সূত্র: বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়