শিরোনাম
◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম ◈ ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ: ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের অ্যালবিনো ষাঁড়কে কোরবানি’ দেবে বাংলাদেশ ◈ সিলিকন ভ্যালিতে ব্যাপক ছাঁটাই: ভারতীয় টেক কর্মীদের ‘৬০ দিনে চাকরি না পেলে আমেরিকা ছাড়ার’ চাপ

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৬:০১ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত ঝড়ের সতর্কবার্তা, আতঙ্কের তথ্য দিলেন আবহাওয়াবিদ পলাশ

দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে দিনের বিভিন্ন সময় ঝড় বয়ে যেতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশের তথ্যমতে দেশের আট বিভাগের ওপর দিয়েই তিনটি ঝড় অতিক্রম করতে পারে।

শুক্রবার (২২ মে) সাড়ে ৩টার দিকে দেয়া এক ফেসবুক বার্তায় তিনি এ তথ্য জানান।

 বার্তায় তিনি জানান, একটি ঝড় রংপুর বিভাগে প্রবেশ করা শুরু করেছে। এই ঝড় ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা জেলার ওপর দিয়ে রাজশাহী বিভাগে প্রবেশ করবে ও রাজশাহী বিভাগের বেশিভাগ জেলা অতিক্রম করবে। পরে ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলা অতিক্রম করবে। এরপরে ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা ও মানিকগঞ্জ জেলার ওপর দিয়ে ঝড়টি বয়ে যেতে পারে।
 
এছাড়া অন্য একটি ঝড় ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে সিলেট বিভাগে প্রবেশ করা শুরু করেছে। এই ঝড় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে অতিক্রম করার শঙ্কা রয়েছে। 
 
আবহাওয়ার আরও খবর 

অপর একটি ঝড় ঢাকা বিভাগের ওপর দিয়ে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে প্রবেশ করা শুরু করেছে। এই ঝড় বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা জেলা এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলার ওপর দিয়ে অতিক্রম করার শঙ্কা রয়েছে।
 
চার নম্বর ঝড়টি খাগড়াছড়ি জেলায় প্রবেশ করা শুরু করেছে। এর পরে রাঙ্গামাটি ও বান্দরবন জেলার ওপর দিয়ে অতিক্রম করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়