শিরোনাম
◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয় ◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর ◈ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি ◈ দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠক, বাণিজ্য বাধা দূর করার উদ্যোগ ◈ নুসরাত হত্যা মামলা: সিরাজসহ ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ১১:৪১ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১০ জেলায় রোববার (১৭ মে) সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, দক্ষিণপশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এ ছাড়া, অপর একটি লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ পরিস্থিতিতে আগামী কয়েক দিন দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

 

  • সর্বশেষ