শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৩, ০৩:৩৮ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৩, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যাশন আর্ট মিডিয়া ম্যাগাজিনের প্রচ্ছদে বাংলাদেশের প্রিয়তী

ম্যাগাজিনের প্রচ্ছদে বাংলাদেশের প্রিয়তী

আখিরুজ্জামান সোহান: শিল্প-সংস্কৃতি ও সৃজনশীলতা নিয়ে কাজ করা ব্রিটিশভিত্তিক বিশ্বখ্যাত ম্যাগাজিন ফ্যাশন আর্ট মিডিয়ার’র মার্চ মাসের ‘উইমেনস্ মানথ সেলিব্রেশন’ শিরোনামের বিশেষ সংখ্যার প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশি নারী মাকসুদা আখতার প্রিয়তী।  

পেশাদারিত্ব ও সৃজনশীল নানান কাজে অবদানের জন্য ম্যাগাজিনটির প্রচ্ছদে স্থান পেয়েছেন সাবেক মিস আয়ারল্যান্ড এই নারী। প্রিয়তী পেশায় একজন পাইলট হলেও তার পাশে যুক্ত করেছেন আরও কয়েকটি বিশেষণ। অভিনয়, মডেলিংসহ বই লিখতেও সিদ্ধ হস্ত তিনি। ইতিমধ্যেই তার কয়েকটি বই তরুণ প্রজন্মের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে প্রিয়তীর মন্ত্র, প্রিয়তীর আয়না, ছোবল ও কণ্টক শয্যা।

শুধু কি তাই? লেখালেখি ছাড়াও শো-বিজ জগতেও সুনাম কুড়িয়েছেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় করছেন আইরিশ চলচ্চিত্রে। 

ফেসবুকে ম্যাগাজিনের প্রচ্ছদের ছবি পোস্ট করে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ফ্যাশন আর্ট মিডিয়া ম্যাগাজিনে নারীদের নিয়ে করা বিশেষ এই সংখ্যার কাভার পেজে থাকতে পেরে সম্মানিত বোধ করছি। 

উল্লেখ্য, বাংলাদেশী বংশোদ্ভুত মাকসুদা আখতার প্রিয়তী ‘মিস আয়ারল্যান্ড ২০১৪’ এবং ‘মিস আর্থ ইন্টারন্যাশনাল ২০১৬’ জাতীয় ও বিশ্বসুন্দরীর খেতাবপ্রাপ্ত। তিনি ২০২১ সালে ব্রিটিশ ম্যাগাজিন ‘ইন্টেগ্রিটি’ এর আয়োজিত ৭৪ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা মডেল হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।

তিনি যুক্ত আছেন আইরিশ রাজনৈতিক দলের সঙ্গে। কাজ করে যাচ্ছেন বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে।

 

এমএএস

 

 

  • সর্বশেষ