শিরোনাম
◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান খানের মুখোমুখি জিৎ!

সালমান খানের মুখোমুখি জিৎ

এ্যানি আক্তার: বলিউডে ঈদ মানেই সলমান খানের ছবি তেমনি টলিউডে ঈদ মানেই জিতের ছবি। এই বছরও ঈদের দিন ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সলমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধেছেন সলমান। অন্যদিকে ঐ একই দিনে একইসঙ্গে বাংলা ও হিন্দিতে মুক্তি পাবে জিতের 'চেঙ্গিজ'।

এই প্রথম কোনও বাংলা ছবি হিন্দি এবং বাংলা ভাষায় একসঙ্গে মুক্তি পেতে চলেছে! ঈদে জিতের নতুন ছবি ‘চেঙ্গিজ’। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ মঙ্গলবার (২১ মার্চ) ফেসবুকে একটি পোস্ট করেন, সেখানে তিনি ‘চেঙ্গিজ’ সম্পর্কে একটি বড় আপডেট দেন। জি ২৪, হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন

তরণ আদর্শ লিখেন, ‘চেঙ্গিজ’ জিতের অ্যাকশন মুভি হিন্দি এবং বাংলা ভাষায় একই সঙ্গে মুক্তি পাবে। জিৎ অভিনীত ‘চেঙ্গিজ’ প্রথম বাংলা ছবি যা বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই একই সঙ্গে ঈদের দিন মুক্তি পাবে। চেঙ্গিজ ছবিটির প্রযোজনা করেছে জিৎ ফিল্মওয়ার্কস এবং নিবেদনা করেছে এএ ফিল্মস।

এই ছবিতে ১৯৭০ থেকে ১৯৯০ সালের মাঝামাঝি পর্যন্ত কলকাতায় যে আন্ডারওয়ার্ল্ডের দাপট দেখা যেত সেই গল্পই এখানে উঠে আসবে। ছবিটির পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। এখানে মূল চরিত্রে অভিনয় করবেন জিৎ। আরও দেখা যাবে রোহিত বোস রায়, শাতাফ ফিগার আরও অনেকে। জিতের বিপরীতে চরিত্রে থাকবেন সুস্মিতা চট্টোপাধ্যায়। জিৎ, গোপাল মাদনানি, অমিত জুমরানি এই ছবির প্রযোজনা করেছেন। 

তবে সম্প্রতি অভিনেতাকে বিস্তার সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তিনি নিজের ছবির প্রচার না করে দক্ষিণী ছবি ‘কব্জার’ প্রশংসায় মেতেছিলেন। তাতেই ক্ষুব্ধ হয়েছেন তার ভক্তরা। তিনি কদিন আগেই ‘কব্জাকে’  শুভেচ্ছা জানিয়ে টুইট করেন, দেশের কিছু আশ্চর্যজনক প্রতিভা এবং সৃজনশীল ভাবনার অধিকারী কিছু মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটা আগামিকাল মুক্তি পাচ্ছে। আশা রাখছি দারুণ হবে। তিনি এটা টুইট করার পরই শুরু হয় ট্রোল।

এএ/এসএ 

  • সর্বশেষ