শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৮:৩৮ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুকের মধ্যে আগুন’ওয়েব সিরিজটি নিয়ে যা বললেন সালমান শাহর মা

সালমান শাহ

এ্যানি আক্তার: এক সময়ের জনপ্রিয় অভিনেতা ছিলেন সালমান শাহ। তার মৃত্যু নিয়ে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। ২৫ বছরেও তার মামলার নিষ্পত্তি পায়নি। তাকে নিয়ে বানানো এক ওয়েব সিরিজ নিয়ে এবার মুখ খুললেন তার মা। প্রথম আলো

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটির জন্য নির্মাতা তানিম রহমান অংশুকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর পরিবার।

বিষয়টি নিয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী জানান, পত্র-পত্রিকার খবরে জেনেছি, ওয়েব সিরিজটি সালমানকে নিয়ে বানানো হয়েছে। এমনকি সিরিজের নামটাও সালমানের সিনেমা থেকে নেওয়া। তার মৃত্যু নিয়ে ২৭ বছর ধরে মামলা চলছে, এখনও রায় হয়নি। এর মধ্যে কেন সিরিজটি নির্মাণ করা হচ্ছে? শুধু তাই নয়, এ বিষয়ে তারা আমাদের সঙ্গেও কোনো আলোচনা করেননি।

তিনি আরও বলেন, সালমান খুন হয়েছে, খুনের মামলা নিয়ে তামাশা করা যায় না। সিরিজে হত্যারহস্য না বলে মৃত্যুরহস্য বলা হচ্ছে। এতে আমাদের পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে। তারা ক্ষমা চাক। সংবাদ সম্মেলন করে বলুক, এটা সালমান শাহর কাহিনি নয়। আমার শারীরিক অবস্থা ভালো না। চিকিৎসা চলছে। আমি হৃদ্ রোগে আক্রান্ত হলে বা আমার মৃত্যু হলে এই ঘটনা দায়ী থাকবে।

এএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়