শিরোনাম
◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ ◈ দাউদ ইব্রাহিমের কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনে বুলডোজার ◈ একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প ◈ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির ‘ছায়াযুদ্ধ’, ত্রিমুখী সংকটে ভারত ◈ চাল উৎপাদনে রেকর্ড গড়েও মহাসংকটে ভারত, নেপথ্যে কী? ◈ মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫ ◈ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশনা ◈ ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট ◈ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন ◈ জাপানে শুল্ক ছাড়াই রপ্তানি করা যাবে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯ পণ্য

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:১১ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার মৃত্যুর পর পরিবার নয়, সম্পত্তি পাবে তামিল জনগণ: রজনীকান্ত

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের সম্পত্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মৃত্যুর পর নিজের সম্পত্তির একটি অংশ পরিবারের পরিবর্তে জনকল্যাণে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। এ জন্য চেন্নাইয়ের বিখ্যাত রাঘবেন্দ্র মণ্ডপম একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

চার দশকের বেশি সময় ধরে দক্ষিণী চলচ্চিত্রে রাজত্ব করছেন রজনীকান্ত। একসময় বাস কন্ডাক্টর হিসেবে কাজ করা এই অভিনেতা নিজের অভিনয় ও পরিশ্রমে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য। ভক্তদের কাছে তিনি ‘থালাইভা’ নামে পরিচিত।

সম্প্রতি রজনীকান্তের পুরোনো একটি ভিডিও নতুন করে আলোচনায় এসেছে। সেখানে নিজের সম্পত্তির ভবিষ্যৎ পরিকল্পনা এবং তামিলনাড়ুর মানুষের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

ভিডিওতে রজনীকান্ত জানান, চেন্নাইয়ের কোদম্বাক্কমে অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপমের সম্পত্তি তার মৃত্যুর পর রাঘবেন্দ্র পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের অধীনে চলে যাবে। এ সম্পত্তি থেকে অর্জিত প্রতিটি পয়সা তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করা হবে। এর কোনো অর্থ তার পরিবার পাবে না।

Advertisement

প্রায় সোয়া একর জমির ওপর ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় রাঘবেন্দ্র মণ্ডপম। দীর্ঘদিন ধরে এটি রজনীকান্ত ও তার ভক্তদের বিভিন্ন আয়োজন এবং গুরুত্বপূর্ণ বৈঠকের কেন্দ্র হিসেবে পরিচিত।

২০১৫ সালে চেন্নাইয়ের ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ ও ত্রাণকর্মীদের আশ্রয়ের জন্য মণ্ডপটির দরজা খুলে দেওয়া হয়েছিল। ফলে ভবনটির সঙ্গে স্থানীয় মানুষের আবেগ ও স্মৃতিও জড়িয়ে রয়েছে।

নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে রজনীকান্ত বলেন, তামিলনাড়ুর মানুষ বছরের পর বছর তার সিনেমার টিকিট কিনে তাকে ভালোবাসা দিয়েছেন। টিকিটের দাম যতই হোক, দর্শকরা তার সিনেমা দেখতে হলে গেছেন। তাদের এই ভালোবাসা ও সমর্থনের প্রতিদান হিসেবেই সম্পত্তির আয় জনকল্যাণে ব্যয় করতে চান তিনি।

অভিনেতা আরও জানান, এ সিদ্ধান্তের বিষয়ে স্ত্রী লতা রজনীকান্ত ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন। উইল ও সম্পত্তিসংক্রান্ত নথিও পরিবারের একজন সদস্যের কাছে হস্তান্তর করেছেন বলে ভিডিওতে উল্লেখ করেন তিনি।

এদিকে সম্প্রতি রাঘবেন্দ্র মণ্ডপমের জায়গায় তিন তারকা হোটেল নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে পুরো ভবন নাকি এর একটি অংশ নিয়ে এমন পরিকল্পনা করা হচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হয়নি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইকোনমিক টাইমস 

 

  • সর্বশেষ