শিরোনাম
◈ তথ্য পাচারের সন্দেহে শতাধিক পুলিশ কর্মকর্তা গোয়েন্দা নজরদারিতে ◈ আড়াই মাস পর দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি: শিক্ষামন্ত্রী ◈ মেয়ের জন্মদিনে লিটন দা‌সের রেকর্ড, সেঞ্চুরি উৎসর্গ রাজকন্যাকে ◈ পেলের সতীর্থ, ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দিনো সানি মারা গেছেন ◈ অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ◈ শেখ হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারতের আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ পাকিস্তান ২৪ বছরে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি করেছে গত ১৭ বছরে তার চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী ◈ বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০৯:৫৬ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০৯:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেরা অভিনেত্রী সাবিলা নূর, সেরা অভিনেতা মোশাররফ করিম ও শরিফুল রাজ

তারকাদের ঝলমলে উপস্থিতিতে বসলো বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের পঞ্চম আসর

মনিরুল ইসলাম : দেশের চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, সংগীত ও ডিজিটাল কনটেন্ট অঙ্গনের তারকাদের ঝলমলে উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর পঞ্চম আসর। বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীলতা, মেধা, পেশাগত দক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় শোবিজ অঙ্গনের জনপ্রিয় শিল্পী, সংগীতশিল্পী, কনটেন্ট ক্রিয়েটর ও গুণী ব্যক্তিত্বদের।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জমকালো আয়োজনে বসে তারকাখচিত এ আসর। চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, সংগীত, মডেলিং ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশনের পরিচিত মুখদের উপস্থিতিতে বর্ণিল হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের ফাউন্ডার শাহরিয়ার স্বপন, উপদেষ্টা রাজু আলিম, কো-ফাউন্ডার অন্তু করিম ও অনন্যা আজিজ এবং জুরি বোর্ডের সদস্য মো. মানসুরুল হকসহ আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিরা।

এবারের আসরে চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন সাবিলা নূর। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয়ের জন্য এ স্বীকৃতি পেয়েছেন তিনি। একই সিনেমার জন্য যৌথভাবে সেরা অভিনেতার সম্মাননা পেয়েছেন মোশাররফ করিম ও শরিফুল রাজ। ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা ব্রেকথ্রু পারফরম্যান্স বিভাগে পুরস্কৃত হয়েছেন ফারজানা ছবি। আর ‘বনলতা এক্সপ্রেস’-এর পরিচালক তানিম নূর পেয়েছেন সেরা পরিচালকের সম্মাননা।

Advertisement

টেলিভিশন নাটক বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন তানজিন তিশা। ‘খোয়াবনামা’ নাটকে অভিনয়ের জন্য এ স্বীকৃতি পান তিনি। ‘তোমার গল্প ২’-এর জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ফারহান আহমেদ জোভান। সেরা ব্রেকথ্রু পারফরম্যান্স বিভাগে যৌথভাবে সম্মাননা পেয়েছেন মনিরা মিঠু ও মালাইকা চৌধুরী। এ বিভাগে সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন যৌথভাবে প্রবীর রয় চৌধুরী ও জাহিদ প্রীতম।

ওটিটি বিভাগেও ছিল তারকাদের সাফল্যের স্বীকৃতি। এ বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন সাফা কবির, সেরা অভিনেতা তৌসিফ মাহবুব। সেরা ব্রেকথ্রু পারফরম্যান্স বিভাগে যৌথভাবে সম্মাননা পেয়েছেন অর্চিতা স্পর্শিয়া ও রুনা খান। আর সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রায়হান রাফি।

সংগীত বিভাগে সেরা গীতিকার/সুরকার হিসেবে সম্মাননা পেয়েছেন গালিব হাসান ও বাপ্পা মজুমদার। সেরা পুরুষ কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন মাহতিম শাকিব এবং সেরা নারী কণ্ঠশিল্পী হয়েছেন দোলা রহমান।

বিনোদন ও পারফরম্যান্স বিভাগে সেরা রাইজিং স্টার ইন অ্যাক্টিং ক্যাটাগরিতে যৌথভাবে নির্বাচিত হয়েছেন তানজিয়া জামান মিথিলা ও ইশরাত অতিথি। সেরা স্টেজ পারফর্মার হিসেবে সম্মাননা পেয়েছেন মন্দিরা চক্রবর্তী।

এদিকে ডিজিটাল কনটেন্ট ও ইনফ্লুয়েন্সার বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের। সেরা ফুড ভ্লগার হয়েছেন রাফসান দ্য ছোট ভাই। সেরা সোশ্যাল ইমপ্যাক্ট/অ্যাওয়ারনেস ক্রিয়েটর নির্বাচিত হয়েছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি। লাইফস্টাইল, ফ্যাশন ও বিউটি ক্যাটাগরিতে সেরা কনটেন্ট ক্রিয়েটরের সম্মাননা পেয়েছেন স্মিতা চৌধুরী।

এ ছাড়া সেরা ব্র্যান্ড প্রমোটার হয়েছেন শাম্মি ইসলাম নীলা, সেরা ট্রাভেল ভ্লগার সালাহ উদ্দিন সুমন এবং সেরা স্টোরি টেলার কনটেন্ট ক্রিয়েটর নির্বাচিত হয়েছেন মহসিন উল হাকিম। সেরা টেক ইনফ্লুয়েন্সার হয়েছেন রবিন রাফান। শিক্ষা ও ইনফোটেইনমেন্ট বিভাগে সেরা কনটেন্ট ক্রিয়েটরের স্বীকৃতি পেয়েছেন শুভাষিস ভৌমিক এবং ফিটনেস বিভাগে সেরা কনটেন্ট ক্রিয়েটর হয়েছেন আসিফ হাসান সাগর।

অনুষ্ঠানের সমাপনী পর্বে আয়োজনের অন্যতম পৃষ্ঠপোষক হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর এবং আরএইচটির প্রতিনিধি ডা. তহমিনা নওরিন আয়োজনের সফলতা ও ধারাবাহিকতা কামনা করেন।

বিভিন্ন অঙ্গনের সফল ও প্রতিভাবান ব্যক্তিত্বদের কাজের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় ‘এইচ জি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর পঞ্চম আসর। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের ধারাবাহিকতা দেশের সৃজনশীল ও বিনোদন জগতের নতুন প্রতিভাদের উৎসাহিত করার পাশাপাশি প্রতিষ্ঠিত শিল্পী ও কনটেন্ট নির্মাতাদের কাজের স্বীকৃতি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ