শিরোনাম
◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয়

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার

বলিউডের অন্যতম জনপ্রিয় ও মিষ্টি স্বভাবের অভিনেত্রী হিসেবেই পরিচিত কিয়ারা আদভানি। ভক্তদের কাছে তার ‘ক্লিন ইমেজ’ থাকলেও সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের গুরুতর অভিযোগে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। অভিযোগ উঠেছে, মাঝ আকাশে বিমানে বসার জায়গা নিয়ে ওই ব্যক্তির মায়ের সঙ্গে অত্যন্ত রুক্ষ ও অসংবেদনশীল আচরণ করেছেন অভিনেত্রী।

ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়েছে, বিমানযাত্রার সময় ভুলবশত ইনফ্লুয়েন্সারের মা কিয়ারা আদভানির নির্ধারিত সিটে বসে পড়েছিলেন। বিষয়টি নজরে আসার পর ওই বয়স্ক নারী দ্রুত ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকারও করেন। কিন্তু অভিযোগকারীর দাবি অনুযায়ী, কিয়ারা বিষয়টি সহজভাবে নেননি। বরং তিনি নাকি ওই বয়স্ক নারীর ওপর যথেষ্ট বিরক্ত হন এবং তার সঙ্গে বেশ রূঢ় ভাষায় কথা বলেন। ওই ব্যক্তির মতে, একজন পাবলিক ফিগার হিসেবে কিয়ারার আরও একটু ধৈর্য ও ভদ্রতা দেখানো উচিত ছিল।

বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে কিয়ারার অনুরাগীদের একাংশ এই অভিযোগ মানতে নারাজ। তাদের মতে, পর্দার বাইরের কিয়ারা অত্যন্ত বিনয়ী ও মাটির মানুষ। কোনো চাক্ষুষ প্রমাণ বা ভিডিও ফুটেজ ছাড়া কেবল মুখের কথায় এমন গুরুতর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন তারা। বিষয়টি নিয়ে অভিনেত্রী বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ