শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান শাহর মৃত্যুর পর সিনেমায় তার কণ্ঠ দিয়েছিলেন ডন

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর কণ্ঠ নকল করতে পারতেন অভিনেতা আশরাফুল হক ডন। তাই সালমান শাহর মৃত্যুর পর তার বেশ কিছু চলচ্চিত্রে কণ্ঠ (ডাবিং) দিয়েছিলেন তিনি। ডনের দেওয়া কণ্ঠে মুক্তি পায় সালমান অভিনীত কয়েকটি ছবি, যার মধ্যে রয়েছে ‘আনন্দ অশ্রু’ ও ‘সত্যের মৃত্যু নেই’।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো এই বিষয়টি প্রকাশ্যে আনেন ডন।

সালমান শাহর সঙ্গে নিজের বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে ডন বলেন, ‘বন্ধুত্ব হলো এমন একটা জিনিস, মিশতে মিশতে আত্মার সঙ্গে একটা কানেকশন হয়ে যায়। এভাবে চলতে চলতে বন্ধুত্বের অনেক কিছু একজনের থেকে আরেকজনের মধ্যে চলে আসে। তেমনই সালমানেরও অনেক কিছুই আমার মধ্যে চলে আসে। আমি সালমানের ভয়সে নকল করে কথা বলতে পারতাম।’

ডাবিং করা বিষয়ে ডন বলেন, ‘শিবলী ভাই ‘‘আনন্দ অশ্রু” ছবিতে ডাবিংয়ের জন্য অনেককেই এনেছিলেন, কারোটাই মনমতো হচ্ছিল না, হয়তো মোটা গলা হয়ে যাচ্ছিল না হলে চিকন গলা হয়ে যাচ্ছিল। কিংবা মিলছিলো না। তিন-চার দিন এমন করার পর রিজেক্ট করে দিলেন। এরপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শিবলী ভাইকে বললেন, ভাই আপনি ডন ভাইকে ট্রাই করতে পারেন। সালমানের ভয়েসের সঙ্গে অনেক মিল।’

নির্মাতার অনুরোধেই পরে ডাবিং করেন উল্লেখ করে ডন বলেন, ‘পরে আমি শিবলী ভাইয়ের অনুরোধে ডাবিং করি। যদিও আমি করতে চাইনি। পরে চিন্তা করলাম, করি, এটা করে দিই। ‘আনন্দ অশ্রু’ ছবিতে পুরোটাই করলাম। আমি শিবলী ভাইকে বললাম, আপনি এটা প্রচার করেন না যে ভয়েস আমি দিয়েছি। এই প্রথম মানুষ জানল।’ সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়