শিরোনাম
◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আট বছরের মানসিক লড়াই পেরিয়ে নতুন অধ্যায়ে আমিরকন্যা

বলিউড তারকা আমির খান ও রিনা দত্তের বিচ্ছেদ তাদের মেয়ে আইরা খানের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। অবসাদে ভুগতে শুরু করেছিলেন। এমনটা নিজেই জানিয়েছিলেন আইরা। মাঝে অবস্থার আরো অবনতি হয়।

যদিও আইরার বিয়ের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। গত আট বছর ধরে তিনি ওষুধ খাচ্ছেন, চলছে চিকিৎসা। 

সম্প্রতি তিনি জানিয়েছেন, থেরাপির শেষ সেশন সেরেছেন। এরপর আত্মতৃপ্তির সুরে বলেন, ‘অবসাদের সঙ্গে লড়াইয়ের পরীক্ষায় পাস করেছি। বহু বছর ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছেন আইরা। নিজের ভেতরের অস্থিরতার কথা সব সময় খোলাখুলিই আলোচনা করেছেন তিনি। 

এবার তিনি জানান, নিয়মিত চিকিৎসা আপাতত শেষ মানেই এমন নয় যে তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন। এখনো ওষুধ খেয়ে যেতে হবে তাকে।

advertisement

 আইরা বলেন, ‘আমাকে আর কোনো থেরাপি নিতে হবে না। কারণ আমার চিকিৎসক আমাকে নিয়ে আত্মবিশ্বাসী। আমি নিজেই নিজের বাকি জীবনটা চালনা করতে পারব। অন্যদের যত্ন নিতে পারব। শুধু তা-ই নয়, আমি সুস্থভাবে, আনন্দ করে বাকি জীবনটা কাটাতে পারব বলেই জানিয়েছেন তিনি।

ভবিষ্যতে একই ধরনের সমস্যা হলে সামলে নিতে পারব। যদি না পারি তবে সাহায্য চাইব।’ 

প্রায় আট বছরের দীর্ঘ লড়াই শেষ হতেই তিনি বলেন, ‘হয়তো এটা বলার মতো কিছু নয়, তাও মনে হচ্ছে পাস করে গেছি।’ সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ