শিরোনাম
◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ◈ জামিনে মুক্ত বেনজীর, দেশে ফেরাতে নতুন আইনি চ্যালেঞ্জ ◈ বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র ◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও)

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:৪০ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমণির ছবি শেয়ার করে সুখবর দিলেন সংগীতশিল্পী ইমরান

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে দুটি ছবি শেয়ার করেছেন।

সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সেই আবেগঘন বার্তা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ছবিগুলো 'বিশ্বসুন্দরী' সিনেমার সেই জনপ্রিয় গানের শুটিংয়ের সময়ের। যে গানে পরীমণিকে অপূর্ব সুন্দর লেগেছিল বলে নিজেই জানিয়েছেন গায়ক ইমরান।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে ইমরান লেখেন, ‘তুই কি আমার হবি রে এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের গান। বিশ্বসুন্দরী সিনেমার নায়িকা ছিলেন পরীমণি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিলো। ১২৬ মিলিয়ন ভিউ গানটির।’

মূলত 'বিশ্বসুন্দরী' সিনেমায় ব্যবহৃত হওয়া 'তুই কি আমার হবি রে' গানটির কথা বলতে গিয়েই স্মৃতিচারণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী। এই গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কনা। গানটির ভিডিওতে পরীমণির সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা সিয়াম আহমেদ।

গানটির কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি পরীমণি ও সিয়ামের রসায়ন দারুণভাবে পছন্দ করেছিল দর্শক। বিশেষ করে গানটিতে পরীমণির সাজ ও লুক ছিল নজরকাড়া। ইমরানের সেই গানটির ভিউ ১২৬ মিলিয়নের বেশি বলে উল্লেখ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়