শিরোনাম
◈ ৫ দুর্বল ব্যাংকে রাষ্ট্রায়ত্ত ৩ তেল কোম্পানির ২,৬০০ কোটি টাকার আমানত, অনিশ্চিত ফেরত ◈ জাপানের কৃষি খাতে শ্রমিকের নতুন উৎস বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ◈ যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কের নামকরণ হলো ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ◈ বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ◈ যে দেশে পালানোর পরিকল্পনা ছিল সুইডেন আসলামের, তাকে নিয়ে আরও যা জানাল গোয়েন্দারা ◈ ১০ জনের ম‌্যান‌চেস্টার ইউনাইটেডকে ৪ গোল দিলো লিভারপুল ◈ দুই গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত প্রত্যাবর্তন ◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৮:৩৪ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচএসসি ফল: ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, যা বললেন শাওন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলাফলে দেখো গেছে দেশের ২০২ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে।  বুধবার সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন। 

এদিকে, ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ না করায় ওইসব শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানালেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

তিনি নিজের ফেসবুকে একটি কার্ড শেয়ার করে লিখেছেন, শূন্যস্থান পূরণ করো- ক)‘মার্চ টু _______।’   খ)    এই তোরা_ তে আয়!’

এরপর লিখেছেন,  moral of the story কোমলমতি মেধাবীব শিক্ষার্থীরা, শুধুমাত্র বিপ্লব বিপ্লব বলে চিৎকার করলেই হয় না, পড়াশোনাটা ঠিকমতো করা লাগে। তা না হলে নিজের ইচ্ছায় বিপ্লব করছো নাকি অন্য কারো উদ্দেশ্য হাসিলের জন্য দাবার গুটি হচ্ছো সেটাও বুঝতে পারবা না। তোমাদের জন‍্য সমবেদনা।

২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল ৬৫টি। এবার সে সংখ্যা বেড়ে ২০২টি। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। 

 

  • সর্বশেষ