শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই সুখে যেন কারও নজর না লাগে, কেন বললেন পরীমণি

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ ও নানা শামসুল হক গাজীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে এখন পরীমণির পথচলা। ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে আবারও কাজে নিয়মিত হয়েছেন তিনি। সম্প্রতি ক্যারিয়ারের প্রধম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডস জিতেছেন পরীমণি। সেই অ্যাওয়ার্ডস নিয়ে বাসায় ফিরে আবেগে ভাসলেন নায়িকা।

আজ ফেসবুকে পোস্ট দিয়ে ভক্তদের সঙ্গে এই অনুভূতি ভাগ করে নিয়েছেন পরীমণি। লিখেছেন, ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য এভাবে অপেক্ষা করেনি। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম তখন দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসল। কী লাগে জীবনে আর!’


সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়ে অভিনেত্রী আরো লিখেন, ‘শুকরিয়া খোদা। আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কী সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’

পরীমণির পরবর্তী সিনেমার নাম ‘গোলাপ’। সম্প্রতি সিনেমাটির শুটিং শুরু করার কথা রয়েছে তার। এ সিনেমায় পরীমণির বিপরীতে রয়েছেন নিরব। এই দুই তারকার প্রথম সিনেমা এটি, যার পরিচালক সামছুল হুদা।

এর আগে পরীমণি ‘ডোডোর গল্প’ নামে একটি ছবির শুটিং শেষ করেছেন। বছর দুয়েক আগে শুরু হয় ছবিটির শুটিং। এই ছবিতে পরীমণির বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক।

 

  • সর্বশেষ